বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আনন্দের মাঝে চারদিকে নেমে এসেছিল  শোক আর বিষণ্ণতা। যে পাড়ায় দুর্গাপুজোর আনন্দ মিশে গিয়েছিল মানুষের ভিড়ে, সেখানেই পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে এলাকাবাসীকে। শনিবার (২৪ অক্টোবর) পুলিশি নিরাপত্তায় নিরঞ্জনের জন্য চোরবাগানের দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়া হল নিমতলা ঘাটে। প্রতিমাকে বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না অনেকেই। তাঁদের একটাই প্রার্থনা, এমন ভয়াবহ দিন যেন আর কখনও ফিরে না আসে। কড়া নজরদারির মধ্যে দিয়েই চোরবাগানের প্রতিমাকে নিয়ে যাওয়া হয়েছে গঙ্গার ঘাটের দিকে।  

 প্রতিমা প্যান্ডেল থেকে বার করে আনার জন্য শুক্রবার গেটের একাংশ কাটা হয়েছিল। শনিবার দুপুরে সেই কাটা অংশ দিয়েই প্রতিমা বাইরে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। প্রতিমা নামিয়ে রেখে মালা পরিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত মানুষজন। ৩৬ জন মিলে প্রতিমাকে রাস্তার উপর নিয়ে আসেন। এলাকার বহু মহিলা প্রতিমাকে প্রণাম করে শেষবারের মতো বিদায় জানান। তবে, প্রতিমাকে ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কী ব্যবস্থা করা হবে, তা নিয়ে কথা বলার জন্য পুজো কমিটির কাউকে সামনে দেখা যায়নি। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। শেষ পর্যন্ত সিমলা ব্যায়াম সমিতির এক কর্মকর্তাকে নিয়ে আসেন পুলিশকর্মীরা। প্রতিমা বহনের জন্য একটি লোহার কার্টেরও ব্যবস্থা করা হয়। তার উপর প্রতিমা তুলে পুলিশি পাহারায় সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে নিমতলা ঘাটের উদ্দেশে রওনা দেওয়া হয়।

আরও পড়ুন: কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা 

তবে এই নিরঞ্জন শুধু বিষাদের ছিল না, সঙ্গে জড়িয়ে ছিল ১৭ অক্টোবরের ভয়াবহ স্মৃতি। প্রথম সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। আহত হন ২৫ জন। সেই ঘটনার ক্ষত এখনও দগদগে। প্রতিমাকে বিদায় জানানোর সময় পাড়ার এক প্রবীণ মহিলাকে হাতজোড় করে প্রণাম করতে দেখা যায়। তাঁর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল জল। ভারাক্রান্ত গলায় তিনি জানান, এ বছর যা ঘটে গেল, এমন ঘটনা যেন আর কখনও না ঘটে।  এলাকার অন্য বাসিন্দাদের গলাতেও একই আক্ষেপ। এক বাসিন্দা জানান, এখনও সেই চিৎকার আর মৃত্যুর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। ঈশ্বরের কাছে তাঁদের একটাই প্রার্থনা, এমন দিন যেন আর কখনও দেখতে না হয়।

 

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যান সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু