চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার হাঁসখালি থানার শ্যামনগরে এক নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

মঙ্গলবার সেই মামলার শুনানি শেষের পর এই সিদ্ধান্তের কখা ঘোষণা করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে এদিন রাজ্য সরকারের আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, হাঁসখালি-কাণ্ড নিয়ে রাজ্যের আরও কোনও বক্তব্য থাকলে রায় ঘোষণার আগে তা লিখিত ভাবে জানাতে। বুধবার এই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত।

জনস্বার্থ মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতে জানান, নির্যাতিতার মা বলছেন এটা গণধর্ষণ। পুলিশের তরফেও গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে, বিচারপতির কাছে তাঁর আবেদন, ‘‘সিবিআইকে দেওয়া হোক মামলার তদন্তের ভার। কী ভাবে দেহ পোড়ানো হল?’’ এই ঘটনা নিয়ে আদালতে আর এক জনস্বার্থ মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের হয়ে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন। আদালতে তাঁর দাবি, ‘‘৩৭৫ ধারায় অভিযোগ আনা হোক, কারণ নির্যাতিতা নাবালিকা। রবিবার অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। এই অবস্থায় ১৫ দিনের মধ্যে তদন্ত শুরু না হলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরিকে ডাকা হোক।’’ আইনজীবী এডুলজি বলেন, এই ধরণের মামলায় ভিডিওগ্রাফি করে সাক্ষীদের জবানবন্দী নিতে হয়। এক্ষেত্রে তা করা হয়েছে কি না দেখা দরকার। নির্যাতিতাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখান থেকে রক্তের নমুনা সগ্রহ করা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে রাজ্যের আইনজীবী বিচারপতির প্রশ্নের এক জবাবে বলেন, বেডশিট বাজেয়াপ্ত করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ