চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩০

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) ভাঙচুরের ঘটনায় গত ২ দিন ধরে ধরপাকড় চালিয়েছে পুলিশ(KP)। শনিবার তা ৩ দিনে পা দিল। এদিনও যে সেই ধরপাকড় চলবে সেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে শুক্রবার রাত পর্যন্ত ২৪জনকে গ্রেফতার(Arrest) করা হয়েছিল এই ভাঙচুরের ঘটনায়। শনিবার সকালে সেই ধড়পাকড়ের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। কেননা এদিন সকালের মধ্যেই আরও ৬জনকে পাকড়াও করেছে পুলিশ। শুক্রবার রাতজুড়ে অভিযান চালিয়ে এই ৬জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। দফায় দফায় এদের নাম পরিচয় সামনে আনছে পুলিশ। দেখা যাচ্ছে যারা গ্রেফতার হচ্ছে তাদের বয়স ১৯ থেকে ৩৫’র মধ্যে। গ্রেফতার হওয়া ৩০জনের মধ্যে এক মহিলাও আছেন।

আরও পড়ুন, বিজেপির বিরুদ্ধে মমতাই প্রধানমন্ত্রী পদে যোগ্য প্রার্থী, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

শুক্রবার রাত পর্যন্ত পুলিশ যাদের গ্রেফতার করেছে সেই ২৪জন হল বারতলার অভিজিৎ সাউ(২৪) ও করসিনি রাজগুপ্ত(৩৪), উল্টোডাঙার বাসিন্দা শান্তনু ঘোষ(২৪), তনবির আলম(১৯), দেবাশিস মণ্ডল ওরফে বাবাই(২৯), রাজু বাগ ওরফে পোকাই(২৮), সুরজিৎ কর্মকার(৩৪) ও নবীন সিংহ ওরফে লাল(২১), নিমতার বাসিন্দা সপ্তর্ষি ভট্টাচার্য(৩১) ও অরিজিৎ বেরা(২৯), মানিকতলার সৌম্যদীপ মাহিষ ওরফে বুম্বা(২২), শুভদীপ কুন্ডু ওরফে সানি(২২) ও মানসকুমার বিশ্বাস(২৪), হাওড়ার অশোকপুরের বাসিন্দা চিরাগ ঘাগারিয়া(২৩), দক্ষিণেশ্বরের বাসিন্দা শান্তনু সরকার(২৫), ক্ষুদিরাম বোস সরণির বাসিন্দা মহম্মদ আসলাম(১৯), ফুলবাগানের বাসিন্দা প্রদীপ সেন ওরফে পাপাই(২২), লেক টাউনের বাসিন্দা শেখ সজন(২৮), মুরারীপুকুর রোডের বাসিন্দা সৌরভ দে ওরফে বাবু(২৩), জোড়াসাঁকোর বাসিন্দা পল ঘোষ(২৯), চিৎপুরের বাসিন্দা ঋষিকান্ত মিশ্র ওরফে ঋষি(৩৫), চিৎপুরের বাসিন্দা রোহিত বারুই(২৪) এবং নাগেরবাজারের বাসিন্দা সৌমিক দাস(২৪)। ধৃতদের মধ্যে যে মহিলা রয়েছেন তাঁর নাম রুমা দাস (২৭)। তিনি বরাহনগরের বাসিন্দা।

আরও পড়ুন, ‘ক্ষমতা থাকলে আমায় টাচ করে দেখবেন’,  রাম-বামকে চ্যালেঞ্জ মমতার

এদিকে এদিন United Doctors Forum Association দাবি করেছে, আর জি কর কাণ্ডের প্রতিবাদ করার জেরে নাকি ৪৩ জন চিকিৎসককে বদলি করেছে। একদিনে এই সব বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। গতকালই আর জি করের চিকিৎসকের অপরাধীদের ফাঁসির দাবিতে রাজপথে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন। তবে জনসাধারণের স্বার্থে আন্দোলন প্রত্যাবহারেরও আর্জি জানিয়েছিলেন। এমনকী আন্দোলনকারী চিকিৎসকদের ‘পা ধরার’ কথাও বলেছিলেন মমতা। আর সেই মমতার সরকার এবার চিকিৎসকদের বদলি করে আন্দোলনকে দুর্বল করতে চাইছেন বলে অভিযোগ তুললো United Doctors Forum Association। যদিও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, নিয়মমাফিক বদলি করা হয়েছে। এর সঙ্গে আর জি করের ঘটনার কোনও যোগ নেই

Published by:

Share Link:

More Releted News:

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ