‘তৃণমূলকে ড্যামেজ করতেই পুরোনো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল’, দাবি মমতার

উপনির্বাচনের ৭২ ঘণ্টা আগে ‘পুরোনো’ ভিডিয়ো প্রকাশ্যে এনে ভোটারদের ওপর ‘নেতিবাচক’ প্রভাব তৈরি করার চেষ্টা করাও হয়েছিল, বলে এদিন দাবি করেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারহাটির(Kamarhati) জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের(Jayanta Singh Gang) ভাইরাল হওয়া দুই কুকীর্তির ভিডিও প্রসঙ্গে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর দাবি, রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে(TMC) ‘ড্যামেজ’ করার উদ্দেশ্য নিয়েই ওই দুই ভিডিও সামনে আনা হয়েছে। উপনির্বাচনের ৭২ ঘণ্টা আগে ‘পুরোনো’ ভিডিয়ো প্রকাশ্যে এনে ভোটারদের ওপর ‘নেতিবাচক’ প্রভাব তৈরি করার চেষ্টা করাও হয়েছিল, বলে এদিন দাবি করেন মমতা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশকে।

বিমানবন্দরে মমতা বলেন, ‘উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরোনো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল।’ নির্দিষ্ট করে কোনও ভিডিয়োর কথা না বললেও মনে করা হচ্ছে, আড়িয়াদহের ক্লাবঘরে তৃণমূল-ঘনিষ্ঠ জয়ন্ত সিং আর তার বাহিনীর যে কীর্তি প্রকাশ্যে এসেছে, মুখ্যমন্ত্রী তার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন। মমতা এ-ও বলেছেন, ‘ওই ঘটনা ২০২১ সালের। তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিংহ।’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুরনো ঘটনা নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা বলা হচ্ছে না। মমতা এ-ও বলেন, ‘উপনির্বাচনে একটা বুথে কী হয়েছে, সেটাকে বড় করে দেখানো হচ্ছে। বাকি জায়গায় শান্তিপূর্ণ ভাবে যে মানুষ ভোট দিয়েছেন, তা দেখানো হচ্ছে না।’ উল্লেখ্য, আড়িয়াদহের মা-ছেলেকে পেটানোর ঘটনায় জয়ন্ত ইতিমধ্যেই জেলে বন্দি। জেলে থাকাকালীনই ওই পুরনো ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসে। তার ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। ইতিমধ্যে জয়ন্তের ৬ শাগরেদকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই জয়ন্তের ‘ছায়াসঙ্গী’ লাল্টুকেও গ্রেফতার করেছে পুলিশ।

শিল্পপতি মুকেশ অম্বানীর ছেলে অনন্তের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এদিন মুম্বই গেলেন মমতা। মুম্বই সফরে মমতার সঙ্গে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের বৈঠক হবে। মমতা নিজেই জানিয়েছেন, শুক্রবার এই দুই নেতার সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা। শুক্রবার মুকেশ-তনয়ের বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার মমতার কলকাতায় ফেরার কথা। এদিন সেই সব প্রসঙ্গে শেষে মমতা বাঁকুড়ার রানীবাঁধের একটি ঘটনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘বাঁকুড়ার রানিবাঁধের একটা ঘটনা নিয়ে বিজেপি ময়দানে নেমেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, ওখানে যা ঘটেছে তা পুরোটাই পারিবারিক বিবাদের কারণে। পুলিশ ব্যবস্থাও নিয়েছে।’ জানা গিয়েছে, বিজেপি অভিযোগ করেছিল, রানিবাঁধে তাদের বুথ সম্পাদক বঙ্কু বিহারী মাহাতোকে খুন করেছে তৃণমূলের লোকজন। রাজ্য বিজেপির তরফে এদিন সকালে মৃতের ছবিও পোস্ট করা হয়েছিল। সেই পোস্টকে রিপোস্ট করে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘একটি ঘটনাকে কেন্দ্র করে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং ওই গ্রামের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশের এ-ও দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছিল।  

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি