চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবারের পরীক্ষা দাগিমুক্ত হবে কি, ২৪ ঘণ্টা আগেও উত্তর নেই এসএসসির কাছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় কি আদৌ বসছেন দাগিরা? রবিবার ৭ সেপ্টেম্বর এসএসসি’র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান এই বিষয়ে এখনই তিনি কিছু বলতে চান না। ১৪ তারিখের পরে এই বিষয়ে আলোচনা হবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্কুলে ৩৫ হাজার ৭২৬ শূন্যপদে নিয়োগের জন্য হবে পরীক্ষা। রবিবার এসএসসি-র নবম দশমের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষা নেওয়া হবে।

অযোগ্যরাও পরীক্ষায় বসতে চায় এই দাবি করে এর আগে সুপ্রিম কোর্টে আবেদন জানান দাগীরা। কিন্তু শীর্ষ আদালত জানায় কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য সরকারকে ভর্ৎসনা করে সেসময় সর্বোচ্চ আদালত বলে, “এরা কোন নয়নের মনি যে দাদিদের হয়ে সওয়াল করছে অ্যাডভোকেট জেনারেল?’ এরপর দাগি প্রার্থীরা দ্বারস্থ হয় হাইকোর্টের।

SSC- তালিকা প্রকাশের পর থেকে একাধিক মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। এই তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তালিকায় চিহ্নিত দাগিদের একাংশ। তাঁদের দাবি ছিল নতুন পরীক্ষায় বসতে দেওয়া হোক। কিন্তু সেই মামলা মঙ্গলবার খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এরপরেই কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হচ্ছে বাংলা। এসএসসি প্রকাশ করা তালিকা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে অযোগ্যরা। চিহ্নিত অযোগ্য দাগিদের সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এসএসসি প্রকাশিত অযোগ্যদের যে তালিকা তাতে কোনরকম হস্তক্ষেপ করেনি আদালত। নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা করেছিলেন ‘অযোগ্য’ তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার এই মামলায় এসএসসি-র প্রকাশিত ১৮০৬ জনের তালিকা বহাল রাখারই নির্দেশ দিল আদালত।

জানা গিয়েছে, নবম দশম শিক্ষক নিয়োগে ২৩,২১২টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসবেন ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। রবিবার এসএসসি-র প্রথম নিয়োগের পরীক্ষা হতে চলেছে। প্রায় ৮ বছর বাদে নিয়োগে পরীক্ষা নিতে চলেছে এসএসসি। শিক্ষক নিয়োগের জন্য প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কলকাতার ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সকাল ১০টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য রাখা থাকবে পেন। প্রশ্নপত্রের যদি কেউ ছবি তোলে, তাহলে কমিশন সঙ্গে সঙ্গে জানতে পারবে কে ছবি তুলেছে।

১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশের জন্য  ১২,৫১৪টি শূন্যপদের জন্য পরীক্ষা হবে। আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানানো হয়েছে, পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআর শিটের কার্বনকপি। প্যানেলের মেয়াদ শেষের দু’বছর পর্যন্ত ওএমআর শিট সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ