নির্বাচনী প্রচারে বঙ্গ বিজেপির ভিড়ের রহস্য ফাঁস, একই মুখ একাধিক সভায়

লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে একই লোকদের একাধিক সভায় নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়েছিল পদ্মের তরফে। কিন্তু সেই তুলনায় বিজেপির বাড়েনি ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) সময়ে বাংলার মাটিতে গুচ্ছের সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই সব সভায় বেশ ভালই ভিড় চোখে পড়ছিল। সেই সব ভিড় দেখিয়ে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের দাবি ছিল, বাংলার মাটিতে নাকি BJP Wave চলছে। যদিও ওই সব সভায় ভিড় জমাতে যে ভিন জেলার পাশপাশি ভিন রাজ্যের মানুষদের টানা হচ্ছিল সেই ঘটনা যেমন সামনে এসেছিল, তেমনি টাকা ছড়িয়ে যে ভিড় জড়ো করা হয়েছিল, সেই ঘটনাও সামনে এসেছিল। কিন্তু ভোটের ফলাফল সামনে আসতেই দেখা গেল বিজেপি ৫ বছর আগের ফলের থেকেও বেশি আসন পাওয়া তো দূরের কথা, আরও আসন কমে গিয়েছে। ১৮ কমে হয়েছে ১২। আর এখন সেই বিজেপির ভিড়ের রহস্য ফাঁস(Secret of Crowd in meeting is now Exposed)হয়েছে দলেরই নেতাকর্মীদের কথায়। জানা যাচ্ছে, একই লোকদের একাধিক সভায় নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়েছিল সভায়। কিন্তু সেই তুলনায় বাড়েনি ভোট।

এবারের লোকসভা নির্বাচনের প্রচারকালে বাংলার মাটিতে দেখা গিয়েছে, মোদির সভার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের বিভিন্ন কর্মসূচিতে ও সভায় ভিড় উপচে পড়ছে। এমনকি কিছু কিছু জায়গায় পদপিষ্টের মতো অবস্থা হতেও দেখা গিয়েছে। কিন্তু ভোটের ফল বার হতে দেখা যাচ্ছে, উলোট পুরাণ। বিজেপি আসন বাড়া তো দূর, আসন কমে গিয়েছে। আর তার জেরেই এখন ফাঁস হয়েছে, বিজেপির সভায় হাজির থাকা মুখগুলি ছিল এক। একই জেলার দুই জায়গায় দুই সভায় একই কর্মী, সমর্থকরা গিয়েছেন। এমনকি ভিন জেলাতেও তাঁদের দেখা মিলেছে।

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও আশপাশের জেলা থেকে আসা একই মুখের ভিড় হয়েছে। দলের এক নেতার বক্তব্য, ‘আমরা নিজেরাই নিজেদের ঠকিয়েছি। ভিড় দেখে মনে হয়েছে জেলায় ভাল ফল হবে। কিন্তু হয়নি।’ রাজ্য নেতাদের দুষে ওই জেলার নেতা আরও বলেন, ‘তাঁরাই আমাদের ওই ভাবে লোক জড়ো করতে বলেছেন। সারা বছর কর্মীর সংখ্যা বাড়ানোর কাজ ঠিকমতো না করে ভোটের সময়ে ভিড় বাড়ানোর ফাঁকিবাজি দলের ক্ষতি করেছে।’ কলকাতা উত্তরে মোদির রোড-শো ‘সফল’ দেখাতে আশপাশের জেলা থেকে কর্মীদের নিয়ে গিয়ে ভিড় করা গেলেও ইভিএমে সেই ভিড়ের ছায়াটুকুও পড়েনি।   

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া