আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন। বিচারাধীন বিষয় নিয়ে কোনও বিচারপতি সাক্ষাৎকার দিতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সেই সাক্ষাৎকারের অনুবাদ খতিয়ে দেখেই এদিন এই সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বেঞ্চ পরিবর্তনের জন্যও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

অন্যদিকে শুক্রবার সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে। আশা করব মানুষ ন্যায়বিচার পাবে। অভিষেক বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের উপর ভরসা বরাবরই ছিল, আছে। গত ২৪ মাসে পশ্চিমবঙ্গের নানা বিষয়ে ২৬ ইডি কিংবা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আর তা চ্যালেঞ্জ করে আমরা যখনই গিয়েছি সুপ্রিম কোর্টে, তখন শীর্ষ আদালত তার বেশিরভাগই খারিজ করে দিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

বাইক নিয়ে কলকাতা হাইকোর্টেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শেষ দফার ভোটের আগে নজরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, হস্টেলে ছানবিনের নির্দেশ কমিশনের

বেহালায় বিরাট রোড শো শাহের, সাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে দিলেন পুজো

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপনে বৈঠক! অভিষেক-বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ