সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার শুনানি আপাতত মুলতবি রাখল সুপ্রিম কোর্ট। আগামী জুলাই মাসে এই মামলার শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির ঘটনায়(Sandeshkhali Incident) CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। ওই নির্দেশকে(Order of CBI Enquiry) চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছে রাজ্য। রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার। মামলা করেছে স্থানীয় থানাও। এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের এই মামলারও শুনানি ছিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। কিন্তু এদিন সেই মামলার শুনানি মুলতুবি(Hearing Stayed) রাখল সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সওয়াল ছিল, এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে এসেছে। মামলাটি ২-৩ সপ্তাহের জন্য মুলতুবি রাখার আবেদনও জানান তিনি। এর পর বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন জানিয়ে দেয়, আগামী জুলাই মাসে এই মামলার শুনানি হবে।

তবে এদিন সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে, যেহেতু এই মামলার সঙ্গে মহিলাদের ওপর নির্যাতন, জমি কেড়ে নেওয়ার মতো অভিযোগও রয়েছে তাই মামলার শুনানি সাময়িক ভাবে মুলতবি রাখা হলেও, তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। CBI যেমন তদন্ত করছে তেমনই তদন্ত চালিয়ে যাবে। উল্লেখ্য, সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে গত শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতনের ঘটনায় তদন্তের ভার CBI’র হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবারই কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। সেদিনই আবার সন্দেশখালিতে হানা দিয়েছিল CBI। সেদিন শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে NSG-কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে CBI বেশ কিছু দেশী হাত বোমা, দেশী-বিদেশী ৭টি বন্দুক এবং প্রায় ২০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল। 

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী