ক্রমেই চড়ছে পারদ, তবে কি বিদায় নিল শীত ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর পর পশ্চিমি ঝঞ্জার জেরে মাঘে উধাও শীত। তাপমাত্রা কমার বদলে দিনদিন বাড়ছে পারদ। আগামী তিনদিন  পারদ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর । আগামী দু’দিনে  সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা গেছে। 

তবে সপ্তাহান্তে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার তাপমাত্রা কমতে পারে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি । হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী  ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হবে। সেই সঙ্গে জেলায় জেলায় বাড়বে কুয়াশার দাপট । ইতিমধ্যেই বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে শীত অধরা থাকলেও উত্তরবঙ্গের ছবিটা কিছুটা হলেও আলাদা। উত্তরের কিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির পূর্বাভাস । সেইসঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। বুধবার  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।  কুয়াশার দাপট  বেশি থাকবে উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে।

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট