স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর এবার কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত হতে চলেছেন ছয় আইপিএস আধিকারিক। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁদের হাতে ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রণব কুমার এবং কুনাল আগরওয়াল।

তালিকায় দময়ন্তী সেনের নাম বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১২ সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্ত করেছিলেন তিনি। ৬ ফেব্রুয়ারি রাতে নাইটক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন সুজেট জর্ডন। সেই মামলার তদন্তে দময়ন্তী সেনের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়েছিল। পরবর্তী সময়ে বড় কোনও মামলার তদন্তভার থেকে তাঁকে দূরে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় এই দুদে আইপিএসকে। নারী নির্যাতনের ঘটনা তদন্তে মুখ্যমন্ত্রীর গঠিত বিশেষ কমিটিতেও দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এবার স্বাধীনতা দিবসের মঞ্চে তাঁর হাতে উঠবে সরকারি সম্মান। তালিকায় থাকা জয়রামনও দক্ষ ও সৎ আধিকারিক হিসেবে পরিচিত। দুর্নীতি বিরোধী একাধিক গুরুত্বপূর্ণ তদন্তে তাঁর ভূমিকা রয়েছে। অন্যদিকে, রিজওয়ানুর কাণ্ডের তদন্তের সময় অজয় কুমারকে ঘিরেও রাজনৈতিক চাপের অভিযোগ উঠেছিল। রাজ্য সরকারের বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতি নয়, কর্মক্ষেত্রে দক্ষতা ও অবদানের ভিত্তিতেই এই সম্মান। স্বাধীনতা দিবসে ছয় আইপিএসকে সম্মান জানানোর সিদ্ধান্ত সেই বার্তাই তুলে ধরতে চাইছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল