হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী

শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী (Bibhas Chakraborty)। শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বয়সজনিত কারণে বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব। বিভাস চক্রবর্তীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়িতে থাকাবস্থায় আচমকা অসুস্থ বোধ করেন বিভাস চক্রবর্তী। অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁর অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। পরীক্ষায় দেখা যায় বিভাস চক্রবর্তীর একটি ধমনীতে ‘ব্লক’ তৈরি হয়েছে। এরপর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বসানো হয়েছে স্টেন্টও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রবীণ নাট্যব্যক্তিত্বের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নান্দীকার দিয়ে থিয়েটার শুরু করেছিলেন বিভাস। সময়টা ছিল ১৯৬০ সাল। পরবর্তীতে ১৯৮৫ সালে নিজে তৈরি করেন ‘অন্য থিয়েটার।’ ২০১১ সালে রাজ্যে পালা বদলের আগে  সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই পর্বে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তিনি। সেই সময় ‘পরিবর্তন চাই’ বলে বাংলার যে বুদ্ধিজীবী ও শিল্পীরা রাস্তায় নেমেছিলেন, সেই দলে সামিল ছিলেন বিভাস চক্রবর্তীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে নাট্য অ্যাকাডেমি ও নজরুল অ্যাকাডেমির কমিটিতে রেখেছিলেন। যদিও এই দুই কমিটি থেকে এক সময় সরে আসেন বিভাস চক্রবর্তী। প্রবীণ নাট্যব্যক্তিত্বের আচমকা অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে।

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবোঝাই ট্রাকে ধাক্কা বাসের, মৃত ১

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স! গ্রেফতার প্রায় ১০০০, বিক্ষোভে হাজির ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

পানাগড়ে দুর্ঘটনার কবলে বিহারের জামুই থেকে কলকাতাগামী বাস, মৃত ১

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল