চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় নয় কোনও লেজার ভেলকি

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখেই বড়সড় সিদ্ধান্ত নিল বিধাননগর পুলিশ কমিশনারেট(Bidhannagar Police Commissionerate)। পুজোয় এই কমিশনারেটের আওতায় থাকা ১৩টি থানা(Police Station) এলাকার কোনও মণ্ডপে বা পুজোর ক্ষেত্রে কোনও ভাবেই লেজ়ার লাইট(Laser light) ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেওয়া হল। কমিশনারেটের আধিকারিকদের দাবি, লেজ়ার লাইটের কারণে বিমান চালকদের(Pilot) দিকনির্ণয়ে সমস্যা হয়। ২০২১ সালে শ্রীভূমি স্পোর্টিংয়ের বুর্জ খলিফা মণ্ডপে ব্যবহার করা হয়েছিল লেজ়ার লাইট। এরর ফলে দমদম বিমানবন্দরে বিমান ওঠানামা করাতে বিস্তর সমস্যা হচ্ছিল বলে অভিযোগ তুলেছিলেন একাধিক বিমানচালক। সেই অভিযোগের জেরে সেই বছর বুর্জ খলিফার লেজ়ার লাইট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তার পরেও লেজ়ারের ব্যবহার থামেনি বলে অভিযোগ। সেই কারণেই এবার এই কড়া পদক্ষেপ করা হয়েছে।  

সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে সম্প্রতি একটি চিঠি দেওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটে। গত বছরও পুজোর সময়ে বেশ কয়েকজন পাইলট লেজ়ার লাইট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে ওই চিঠিতে। কলকাতা বিমানবন্দরের আধিকারিকদের দাবি, ‘বিমান ওঠানামার সময়ে আশপাশে লেজ়ার লাইট ব্যবহার করা হলে চালকের মনসংযোগ বিঘ্নিত হয়। নির্দিষ্ট রুট খুঁজে পেতে দেরি হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে।’ তাই এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের কর্তারা চাইছেন, আগে থেকেই এ ক্ষেত্রে সতর্ক হোক পুলিশ। বিধাননগর কমিশনারেটের দাবি, সব পুজো কমিটিকেই সতর্ক করা হয়েছে। তারপরেও তাঁদের নিজস্ব নজরদারি থাকবে। উল্লেখ্য এই কমিশনারেটের অধীনে এখন ১৩টি থানা রয়েছে। এগুলি হল – বিধাননগর উত্তর, বিধাননগর দক্ষিণ, বিধাননগর পূর্ব, লেকটাউন, রাজারহাট, বাগুইহাটি, নিউটাউন, বিমানবন্দর, ইকো পার্ক, নারায়ণপুর, টেকনোসিটি, এয়ারপোর্ট এবং ইলেক্ট্রনিক কমপ্লেক্স।  

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ