খাস কলকাতায় মাওবাদীদের নামে হুমকি চিঠি! কী লেখা চিঠিতে?

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় মাওবাদীদের নামে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ। বড়বাজার থানার ওল্ড চায়নাবাজার এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ মিলেছে। বড় বাজারের ওই  ব্যবসায়ীর কাছে ৫০ লক্ষ টাকার দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। চিঠি পাওয়ার পরেই বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্তে  নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত মাসের শেষের দিকে বড়বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছে মাওবাদীদের নাম করে একটি চিঠি আসে। সেখানে রীতিমত হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বড়বাজারের ওল্ড চায়নাবাজার এলাকায় প্রচুর ইমিটেশন এবং সোনার দোকান রয়েছে। সেখানেই এক ব্যবসায়ীর কাছে এসেছে চিঠিটি। বড় বাজারের মতো এলাকায় মাওবাদীদের নাম করে চিঠি আসার রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে  ৫০ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে।

চিঠিটি আসার পর বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। একাধিক সূত্র ধরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। চিঠির সূত্র ধরেই কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, কেনই বা এই চিঠি পাঠানো হয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। চিঠিটি নিয়ে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লেখা দেখে কীভাবে চিঠিটি এসেছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এতদিন জেলার বিভিন্ন জায়গায় মাওবাদীদের নাম করে পোস্টার সংবাদের শিরনামে দেখতে পাওয়া যেত, কিন্তু খাস কলকাতায় ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকি চিঠি দেওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি। ওই ব্যবসায়ীর সঙ্গে কারও কোনও রকম অশান্তি ছিল কিনা, সেদিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫