তিলজলায় জুতোর কারখানায় ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলজলায় ৪২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইঞ্জিন আসে। পরে আরো পাঁচটি ইঞ্জিন আনা হয় ।শুরু হয় আগুন নেভানোর কাজ। এলাকার মানুষজনকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যাওয়া হয়। টানা ৪ ঘণ্টার চেষ্টায় আগুন(Fire) নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধোঁয়া থাকার কারণে স্পটে পৌঁছতে ও আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলবাহিনীকে। এই মুহূর্তে কুলিং ডাউন প্রসেস চলছে।

প্রাথমিক তদন্তে দমকল বাহিনীর (Fire Brigade)অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। কোন হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতি পরিমানও জানা যায় নি। তিনজলা(Tiljala) এলাকায় ঘিঞ্জি অলিগলিতে একাধিক নানা ধরনের কারখানা রয়েছে। ওইসব এলাকায় অলিতে গলিতে রয়েছে বৈদ্যুতিক তারের জতুগৃহ। নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা বা সিস্টেম। অলিগলি থাকায় আগুন লাগলে দমকলের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা