হাত বেঁধে দুই কিশোরীকে পাচার! ধরে ফেলল তিলজলার ট্রাফিক পুলিশ

ওই অবস্থায় দুই কিশোরীকে দেখে সন্দেহ হওয়ায় ট্রাফিক পুলিশকে জানায় এক পথচারী। এরপর ট্রাফিকে কর্তব্যরত আধিকারিকরা মোটরবাইক আরোহীকে থামায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার ইএম বাইপাসে দিনে-দুপুরে দুই নাবালিকার হাত বেঁধে মোটরবাইকে চাপিয়ে পাচারের চেষ্টা। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তিলজলা এলাকায়। জানা যাচ্ছে, পুলিশি টহল চলাকালীন তিলজলায় ইএম বাইপাসে একটি মোটরবাইকে দুই নাবালিকাকে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের। কারণ ওই দুই কিশোরীর হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। তাঁদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই অবস্থায় দুই কিশোরীকে দেখে সন্দেহ হওয়ায় ট্রাফিক পুলিশকে জানায় এক পথচারী। এরপর ট্রাফিকে কর্তব্যরত আধিকারিকরা মোটরবাইক আরোহীকে থামায়।

এরপর রাস্তাতেই জেরা শুরু করে পুলিশ। ততক্ষণে সেখানে চলে আসে তিলজলা থানার পুলিশও। ওই বাইকচালক দাবি করেন ওই দুই কিশোরী তাঁর মেয়ে। কিন্তু ওই কিশোরীরা জানায়, ওই ব্যক্তিকে তাঁরা চেনে না, কারণ তাঁদের বাবা মারা গিয়েছেন। এরপরই তাঁদের উদ্ধার করে তিলজলা থানায় নিয়ে যায় পুলিশ। বাইক-সহ ওই যুবককেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক অনুমান, দুই কিশোরীকে তুলে নিয়ে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে দুই নাবালিকার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চলছে।

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

সুবর্ণ সুযোগ, এক লাখি iPhone 17 মিলছে মাত্র ৪৯ হাজার টাকায়, কোথায় পাবেন?

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা