‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর-কাণ্ডে তিলোত্তমার বিচার নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাসপাতালে দাঁড়িয়ে তিনি বলেন, ‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ এদিন আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলেন বর্তমান মুখ্যমন্ত্রী। শুক্রবার  তিনি আরও জানান , ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইশারাতেই আর জি করে ভাঙচুর হয়েছে।’ 

শুভেন্দুর দাবি, ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে যখন তিলোত্তমার বিচার এবং দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্যজুড়ে ‘রাত দখল’ কর্মসূচি চলছিল, তখনই আর জি কর হাসপাতালে হামলা ও ভাঙচুর চালানো হয়। তাঁর অভিযোগ, প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যেই ওই হামলা পরিকল্পিত ভাবে করা হয়েছিল। এদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসক-পড়ুয়ার মা-ও। তাঁকে পাশে রেখেই মুখ্যমন্ত্রী দাবি করেন, তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হামলা চালানো হয়েছিল।

আরও পড়ুনঃ ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

শুভেন্দুর আরও অভিযোগ, তৎকালীন বিধায়ক অতীন ঘোষ পুলিশকে সরিয়ে দুষ্কৃতীদের আর জি কর হাসপাতালে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি বলেন, ‘সেই ঘটনার তদন্ত চলছে। সিবিআই সবটা খতিয়ে দেখছে। কাউকে ছাড়া হবে না।’ তবে ভাঙচুরের ঘটনায় শুভেন্দুর করা অভিযোগগুলি রাজনৈতিক দাবি হিসেবেই সামনে এসেছে। এই বক্তব্য নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া থাকলে তা নিয়েও রাজনৈতিক মহলে নজর রয়েছে।

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২