ডবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় আসবে সিঙ্গল সিলিন্ডার হবে, লুণ্ঠন তোপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তোপ দেগেছিলেন, কেন্দ্রীয় সরকারের নীতির জন্যই গোটা দেশে গ্যাস সংকট শুরু হয়েছে। রান্নার গ্যাসের কালোবাজারি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুলিশ–প্রশাসনের কর্তাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২৫ থেকে ৩০ দিন অন্তর গ্যাস সাপ্লাইয়ের কেন্দ্রীয় ঘোষণা আসলে মজুতদারদের হাত শক্ত করেছে এবং বাড়িয়েছে কালোবাজারির সম্ভাবনাও। অবৈধভাবে গ্যাস রফতানি কোনওভাবে বরদাস্ত করা হবে না। অনেক এলাকায় গ্যাসের ঘাটতির অভিযোগ পাওয়া গিয়েছে। ফলে সাধারণ মানুষ, হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবার কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে এক্স পোস্ট করল তৃণমূল কংগ্রেস।

এদিকে রাজ্যস্তর থেকে প্রত্যেকদিন পর্যালোচনা চালিয়ে যেতে স্কুলশিক্ষা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্য, শিল্প ও বাণিজ্য, খাদ্য ও সরবরাহ, পরিবহণ, স্বরাষ্ট্র দফতরের সচিবদের পাশাপাশি ডিজিপি, এডিজি (আইনশৃঙ্খলা), কলকাতা পুলিশ কমিশনারদের নিয়ে পর্যবেক্ষণ কমিটিও গড়েছেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার রান্নার গ্যাসের সমস্যা অব্যাহত রয়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌ডবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় আসবে সেখানেই একটিমাত্র জ্বালানি চালু করবে। লুণ্ঠন।’‌

 

অন্যদিকে গ্যাস সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। স্কুলের মিড–ডে মিল, আইসিডিএস ও হাসপাতালের সরবরাহ যাতে ব্যাহত না হয় তার জন্য এসওপি চালু করেছে। নবান্নে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার রাজ্য এলপিজি কন্ট্রোল রুম। শুধু পরিস্থিতির উপর নজরদারিই নয়, এই কন্ট্রোল রুম থেকে গ্যাস ডিলার ও তেল বিপণনকারী সংস্থার সঙ্গে সমণ্বয়ের কাজ করবে রাজ্য সরকার। এই হেল্পলাইন নম্বর—১০৭০ / ০৩৩ ২২১৪–৩৫২৬/ ৮৬৯৭৯৮১০৭০। তবে আজ কেন্দ্রকে তুলোধনা করে তৃণমূলের পোস্ট, ‘‌এলপিজির দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ নাগরিকরা আবারও লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁদের সিলিন্ডারের পরিমাণ নির্দিষ্ট করা হচ্ছে। প্রতিটি রিফিলকে সীমাবদ্ধ করা হচ্ছে। এমনকী গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছে।’‌

এছাড়া এই সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সংসদ মুলতুবি করতে হয়। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আক্রমণ, ‘‌দেশের জ্বালানি সরবরাহ পরিচালনা নিয়ে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে ব্যস্ত কেন্দ্র। অথচ তাদের পরিকল্পনা, দূরদর্শিতা এবং মৌলিক প্রশাসনের সম্পূর্ণ অভাবের কারণে দেশজুড়ে গৃহস্থের রান্নাঘরগুলি অন্ধকারের দ্বারপ্রান্তে। কোনও ত্রাণ দেওয়া হয়নি। কোনও জবাবদিহি করা হয়নি। কোনও পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। এটি সরকারের পরিচিত, অবজ্ঞাপূর্ণ নীরবতা। এটি সাধারণ নাগরিকের উপর যে কোনও কষ্ট ডেকে আনতে পারে।’‌

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা