শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য বিধানসভায় পদক্ষেপ তৃণমূলের

তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের দাবি, স্পিকারকে উদ্দেশ্য করে শুভেন্দুর মন্তব্য অপমানজনক এবং তা স্বাধিকার ভঙ্গের শামিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায়(State Legislative Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে(Biman Banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। শুভেন্দুর বিরুদ্ধে তাঁরা স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন রাজ্য বিধানসভায়। এর আগেও শুভেন্দুর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছিল। আবার তা আনা হল এদিন। এবারে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক(Partha Bhowmick)। এই নিয়ে গত এক বছরে তৃতীয়বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল শুভেন্দুর বিরুদ্ধে। গত ১৫ জুন বিধানসভায় দাঁড়িয়ে মুকুল রায়ের দলত্যাগ ইস্যুতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জড়িয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেছিলেন, ‘স্পিকার বলছেন মুকুল রায় বিজেপিতে। আর মুকুল রায় নিজে বলছে তিনি তৃণমূলে। স্পিকার না পারছেন গিলতে না পারছেন উগরোতে। আসলে খেতেই জানে না তো খাবে কি!’ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের দাবি, স্পিকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য অপমানজনক এবং তা স্বাধিকার ভঙ্গের শামিল। 

শুক্রবার রাজ্য বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে পার্থ ভৌমিকের আনা এই স্বাধিকার ভঙ্গের অভিযোগ গ্রহণ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শুভেন্দুর বিরুদ্ধে আনা এই স্বাধিকার ভঙ্গের অভিযোগ বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হচ্ছে। ওই কমিটিই বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং রিপোর্ট জমা দেবে। উল্লেখ্য শুভেন্দু ছাড়াও এর আগে বিজেপির চার বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিল তৃণমূল। যদিও বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই বার বার এই ধরনের স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে যাতে তিনি বিধানসভার অধিবেশনে যোগ দিতেই না পারেন। কার্যত বিরোধী দলনেতাকে বাদ রেখেই অধিবেশন চালিয়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল, এমনটাও অভিযোগ বিজেপির। সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে তাঁরা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি আদালতে মামলা দায়ের করার কথাও ভাবনাচিন্তা করছে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই