ভোররাতে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ, দোষীদের গ্রেফতারির দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দলীয় দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কয়েকজন ব্যক্তি দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রীতে ভাঙচুর চালান। সেই সময় দফতরে থাকা কর্মীদের মারধর করা হয় এবং তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ।

ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজের সত্যতা এখনও যাচাই করা হয়নি। অভিষেকের অভিযোগ, দফতরে থাকা কর্মী এবং আইনজীবীরা বার বার ফোন ও ইমেলের মাধ্যমে পুলিশকে ঘটনার কথা জানান। কিন্তু প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি বলে দাবি তাঁর। ঘটনায় কারা জড়িত, কী ভাবে হামলার ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তৃণমূলের তরফে আরও অভিযোগ করা হয়েছে, দফতর থেকে এয়ার পিউরিফায়ার, প্রিন্টার, টিভি-সহ বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। দলের দাবি, বুধবার রাতেই অভিষেক দিল্লি যাওয়ার পর তাঁর অনুপস্থিতির সময়ে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ বৃহস্পতিবারও ভাসবে দক্ষিণবঙ্গ, কলকাতা-সহ ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ক্যামাক স্ট্রিটের ওই দফতরকে ঘিরে একাধিক ঘটনা সামনে এসেছে। এর আগে পুরসভার আধিকারিকেরা দফতরের বাইরে থাকা একটি বিলবোর্ড সরাতে গিয়েছিলেন। পরে পুলিশ ও দমকল আধিকারিকেরাও ভবনটি পরিদর্শন করেন। তার মধ্যেই এবার দফতরে ভাঙচুরের অভিযোগ উঠল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল