শনিবার কালীঘাটে তৃণমূল কোর কমিটির বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের আগেই বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূল ভবন সূত্রে খবর, আগামী শনিবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির(TMC Core Comittee) সদস্যদের নিয়ে বৈঠক করা হবে । সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহ তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বর। ওই দিন কালীঘাটে বিকেল চারটের সময় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হতে পারে।

মূলত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক হবে বলে এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়নের দিন থেকে রাজ্যে বিভিন্ন জেলায় অশান্তির ঘটনা ঘটেছে। সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরই মধ্যে আদালত কেন্দ্রীয় বাহিনী(Central Force) দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ই আগাম পরিকল্পনা গ্রহণ করতে এবং যারা প্রার্থী হয়েছেন তাদের গাইডলাইন(Gudiline) বেধে দিতে বৈঠকে আলোচনা হবে। পঞ্চায়েত নির্বাচনে কোন কোন ইসু কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রচার চালাবে এবং গ্রামে গঞ্জে নির্বাচনে ভোট বাক্সে ফায়দা তুলবে, তার জন্যই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সূত্রের খবর অনুযায়ী ,কোন কোন জেলায় কে কে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে যাবেন এবং মিছিল ও পথসভাগুলি গ্রামবাংলায় কিভাবে সংঘটিত করা হবে, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হবে ও বৈঠকের শেষে তা ঘোষণা করা হবে কালীঘাট থেকে। পঞ্চায়েত নির্বাচন এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই(CBI) ও ইডির পদক্ষেপ নিয়ে ও এই বৈঠকে আলোচনা হতে পারে।

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR