চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআইয়ের তলব এড়ালেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে   তলব করেছিল সিবিআই। বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। তবে এদিন দেবরাজ সিবিআই দফতরে গিয়ে দিলেন না হাজিরা। কারণ হিসাবে তিনি জানিয়েছেন,’ ভোটের কাজের জন্য ব্যস্ত আছেন। সেইজন্য হাজিরা দিতে পাচ্ছি না।‘

২০২৩ সালে নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।  তল্লাশি অভিযানে দেবরাজের কাছ থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল। তবে দেবরাজ প্রথম থেকেই সেই সব নথির সঙ্গে তাঁর যোগ নেই বলে দাবি করেছেন।  তারপর তাঁকে দু’বার তলব করা হয়েছিল।  সেই তলবে সাড়া দিয়েছিলেন দেবরাজ। জানা গিয়েছে, সেইসময় সিবিআইয়ের কাছে বেশ কয়েকটি নথি জমা করেছিল তৃণমূল নেতা। তবে এরপর হঠাৎ দেবরাজকে তলব করে সিবিআই।

উল্লেখ্য, এরআগে দেবরাজকে দুটি তলব করেছিল সিবিআই। তবে সেইসময় তিনি হাজিরা দিয়েছিলেন । তবে তৃতীয়বার দেবরাজকে যখন তলব করা হয় তখন চলছে লোকসভা নির্বাচন। এরফলে স্বাভাবিকভাবেই এখন ব্যস্ত রয়েছেন দেবরাজ। সেইজন্যই এদিন তিনি সিজিও কমপ্রেক্সে হাজিরা দিতে পারলেন না।  

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ