মনোনয়ন দাখিল করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে দমদম থেকে লড়ছেন  তৃণমূল প্রার্থী সৌগত রায়। শুক্রবার অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি   বারাসতের ডিএম অফিসে  মনোনয়ন জমা দেন।

পর পর  তিনবার দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। তবে এবার তাঁকে নির্বাচনে লড়তে হবে দুই হেভিওয়েট নেতার সঙ্গে। একদিকে রয়েছে  বাম প্রার্থী  সুজন চক্রবর্তী  এবং বিজেপির শিল ভদ্র দত্ত। তাই দমদম লোকসভা কেন্দ্র নিয়ে শুরু হয়েছে জোরকদমে  লড়াই। কারণ, রাজনীতিতে সুজন হোক বা সৌগত কিংবা শীলভদ্র বহুদিনের। রাজনীতির ইতিবৃত্ত সব জানা। ফলে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই এবার দেখতে চলেছেন দমদমবাসী।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে টানা দমদম লোকসভা কেন্দ্র জিতে আসছেন সৌগত রায়। ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে বিজেপির শমীক ভট্টাচার্য এবং সিপিআইএম-র নেপালদেব ভট্টাচার্যকে পরাজিত করে জিতেছিলেন সৌগত রায়। তবে ২০১৯ লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসে বিজেপি। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি এই আসনে ছিল তৃতীয় স্থানে। ২০১৯ লোকসভা নির্বাচনে সিপিআইএম এই আসনে চলে যায় তৃতীয় স্থানে। এই পরিস্থিতিতে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে কে জয়ী হয় সেটাই এখন মূল বিষয়। 

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম