উপনির্বাচনে চার কেন্দ্রেই তৃণমূলের জয়, ধাক্কা খেল বাম-বিজেপি

লোকসভা নির্বাচনের পরে বাংলার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বলে দিচ্ছে বাংলায় বিজেপির জনভিত্তিতে ধস নেমেই চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) শুধু দেশজুড়ে ‘আবকে বার ৪০০ পার’ শ্লোগান তুলেছিল তাই নয়, বাংলাতেও তাঁরা গলার শিরা ফুলিয়ে দাবি করা শুরু করে দিয়েছিল যে, লোকসভা ভোটে বাংলায়(Bengal) ২৫-২৬টি আসন জিতবে পদ্মশিবির। আর তারপর নাকি ধস নামবে তৃণমূলে। দল আর সরকারের ওপর থেকে নিয়ন্ত্রণ নাকি হারিয়ে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাস্তবে দেখা গেল, বাংলায় বিজেপির আসন বাড়া তো দূরের কথা উল্টে কমে গিয়েছে। ১৮ কমে হয়েছে ১২। একই সঙ্গে দেশের বুকেও একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বসে আছে তাঁরা। কেন্দ্রে একটা নড়বড়ে সরকার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তার চাকা কতদিন গড়াবে তা নিয়ে ঘোর সন্দেহ আছে। এই অবস্থায় এদিন সামনে এসেছে দেশের একাধিক রাজ্যের মোট ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। সেই ১৩টি বিধানসভার মধ্যে ৪টি আবার বাংলায়। ওই ৪টিই এদিন গিয়েছে তৃণমূলের(TMC) দখলে। স্বাভাবিক ভাবেই তা বিজেপি কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়াল। কেননা বাংলায় যে ৪টি আসনে উপনির্বাচন হয়েছে(4 Assembly Seats Bye Elections), তার মধ্যে ৩টি ছিল বিজেপির দখলে। এই ফল বলে দিচ্ছে বাংলায় বিজেপির জনভিত্তিতে ধস নেমেই চলেছে।

লোকসভা নির্বাচনের পর থেকেই শোনা যাচ্ছে বঙ্গ বিজেপিতে নাকি এবার রদবদল হবে। কিন্তু কার জায়গায় কাকে আনা হবে তা এখনও স্পষ্ট নয়। কেননা দলের জাতীয় স্তরের নেতৃত্ব থেকে রাজ্য স্তরের নেতৃত্ব, কারও কাছেই নেই বাংলায় জয়ের কোনও গুপ্ত ফর্মুলা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই হোক কী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই হোক কী দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষই হোক, কেউই জানেন না ঠিক কোন পথে হাঁটলে বাংলার মাটিতে বিজেপিকে তাঁরা জ্যের মুখে দেখাতে পারবেন। এদিনের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পরে আরও একগুচ্ছে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী কয়েক মাসের মধ্যেই। সেই সব নির্বাচনে বিজেপিকে লড়াই করতে নামতে হবে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই। হয়তো এদিনের মতো সেই নির্বাচনেও হারবেন তাঁরা। এমনকি হারাতে পারেন তাঁদের জেতা মাদারিহাট বিধানসভা কেন্দ্রটিও। তথৈবচ অবস্থা বাম-কংগ্রেসেরও। এদিন যে ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল সামনে এসেছে তার একটিতেও তাঁরা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেননি। সেই স্থান দখল করে রেখেছে বিজেপিই। এদিকে দুই বছর বাদেই উপনির্বাচন। ঘুরে দাঁড়ানোর সুযোগ আর সময় বার বার আসে না। কিন্তু এই দুই দলের কারোরই জানা নেই তাঁরা ঘুরে দাঁড়াতে আদৌ পারবেন কিনা।

তৃণমূল এখন অনেকটাই স্বস্তিতে। লোকসভা নির্বাচনে রাজ্যের সব আসনে জয়ের মুখ না দেখলেও ২৯টি আসনে জয় এসেছে। উনিশের তুলনায় আসন বেড়েছে। এদিনের জয়ের সুবাদে রাজ্য বিধানসভাতেও তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ২২১। এই জয়ের ওপর ভর দিয়েই তৃণমূল আগামী দিনে এগিয়ে যাওয়ার রাস্তা নেবে। দলের দুয়ারে কার্যত কড়ান নাড়ছে ২১শে জুলাই। সেই দিনের আগে এদিনের জয় নিঃসন্দেহে জোড়াফুল শিবিরকে উচ্ছ্বাসের বাড়তি অক্সিজেন যুগিয়ে দিল। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর দল এবং তাঁর সরকারকে আরও ভালভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জনমত পেয়ে গেলেন। বিজেপির তরফে থেকে থেকেই সরকার ফেলে দেওয়ার যে সব হুমকি ধমকি দেওয়া হতো তা এখন কার্যত হাসির রোলে পরিণত হয়েছে। রাজ্যের বিকে বিজেপি জমি হারাচ্ছে, মানুষের কাছে মান্যতা হারাচ্ছে, এটা তৃণমূলের জন্যও ভাল ফল। এই ধারা ধরে রেখে তৃণমূল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৫০টি আসন জয়ের লক্ষ্য নিয়েই হয়তো মাঠে নামবে। একই সঙ্গে তারও আগে যদি দেশের বুকে আবারও লোকসভা নির্বাচন হয় তাহলেও জাতীয় স্তরের রাজনীতিতে আরও গুরুত্ব বাড়িয়ে নেবে তৃণমূল। এমনকি রাজ্যেও সেক্ষেত্রে তৃণমূলের হাতে আরও বেশি লোকসভা কেন্দ্র এসে যেতে পারে।

মহিলা বিক্ষোভকারীকে চড় মারার অভিযোগে যন্তর মন্তর থেকে সরানো হলো ADCP সন্দীপ লাম্বাকে

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির