বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল

বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরের অলিগলি চষে বেরাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল কমিশনের নির্দেশ অমান্য করে অনেক বেশি গাড়ির কনভয় নিয়ে ঘোরার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরের অলিগলি চষে বেরাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল কমিশনের নির্দেশ অমান্য করে অনেক বেশি গাড়ির কনভয় নিয়ে ঘোরার। এই মর্মে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, ‘ প্রায় ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী। তার জেরে বাড়ছে যানজট। তৃণমূলের আরও অভিযোগ, বুথে গিয়ে ভোট প্রক্রিয়া শ্লথ করার চেষ্টা করছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তিনি ভোটারদের বিরক্ত করছেন।

মিত্র ইনস্টিটিউশনে সপরিবারে ভোট দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে অভিযোগ, বুথের সামনে গাড়ি নিয়ে ভিড় করছেন। এই ঘটনায় ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে ক্ষুব্ধ ভোটাররা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন। সেখানে পুলিশকর্মীরা তাঁকে বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি যাতে বুথে বুথে যেতে না পারেন সেই কারণেই কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। উল্লেখ্য, এর আগে তৃণমূলের দুই নেতার নামে কমিশনে নালিশ ঠুকেছিল বিজেপি। এবার পাল্টা নালিশের খবর এল শাসকদলের তরফে।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের