দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলের নয়া কার্যালয় মেট্রোপলিটানে, গৃহপ্রবেশ অক্ষয় তৃতীয়ায়

নিজস্ব প্রতিনিধি: কলকাতার তপসিয়ায়(Topsia) থাকা তৃণমূল ভবনে বেশ কিছু নির্মাণ কাজ সারা হচ্ছে। তাই সেই বাড়িতে দলের আর কোনও কাজ করা যাচ্ছে না। দলের কাজের জন্য তাই অস্থায়ী ভাবে পৃথক এক কার্যালয় খোলার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার সেই নতুন কার্যালয়েই শুরু হতে চলেছে রাজ্যের শাসক দলের কাজকর্ম। ই এম বাইপাসের ধারে চিংড়িঘাটার কাছে মেট্রোপলিটান(Metroplitan) এলাকায় একটি বাড়ি ভাড়ায় নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আগামী অক্ষয় তৃতীয়ায় পুজো করে গৃহপ্রবেশের মাধ্যমে সেই নতুন বাড়িতে পা রাখতে চলেছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহ দলের নেতানেত্রী, সাংসদ, বিধায়কেরা। এই বাড়ি থেকেই আগামী ২-৩ বছর তৃণমূলের সব কাজ পরিচালিত হবে বলে জানা গিয়েছে।

সূত্রে জানা গিয়েছে, ই এম বাইপাসের ধারে মেট্রোপলিটানে যে পাঁচতলা বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে তা ৩ বছরের জন্য নেওয়া হলেও এর মধ্যেই যদি তপসিয়ার তৃণমূল(TMC) ভবনের নির্মাণের কাজ শেষ হয়ে যায় তাহলে তার আগেই সেখানে ফিরবে তৃণমূলের কার্যালয়। তবে আপাতত অন্তত বছর দেড়েক মেট্রোপলিটেনের বাড়ি থেকেই তৃণমূলের সব কাজ চলবে বলে জানা গিয়েছে। এই নতুন বাড়িতে আগামী অক্ষয় তৃতীয়ার দিন পুজোপাটের মাধ্যমে প্রবেশ করতে চাইছেন মমতা। সেই পুজোর দায়িত্ব বর্তেছে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাঁধে। পাশাপাশি সেদিনের গৃহপ্রবেশের সব কাজ দেখাশোনার দায়িত্ব পেয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) ওপরে।

অন্যদিকে তপসিয়ায় তৃণমূল ভবনের আমূল সংস্কারের কাজও জোর কদমে চলছে। শনিবার সেখানে একদফার মাটি পরীক্ষা হয়ে গিয়েছে। এই পর্ব সারা হয়ে গেলে চলতি মাসেই ভিতপুজো হতে পারে ওই বাড়িতেও। তবে আপাতত বছর দেড়েকের জন্য ভাড়া নেওয়া বাড়ি থেকেই যেহেতু দলের সব কাজ চলবে তাই দলীয় নেতৃত্বের জন্য আলাদা ঘর রাখা থাকছে মেট্রোপলিটানের বাড়িতে। পাশাপাশি সেখানে থাকছে ক্যান্টিন, অফিস ঘরের ব্যবস্থাও। বাড়িটি ইতিমধ্যে নিজে গিয়ে দেখে এসেছেন মমতা। তার পরই পছন্দ করেছেন। সেখানেও পুরনো ভবনের মতো তাঁরও একটি ঘর রাখার ব্যবস্থা হচ্ছে। থাকতে পারে তাঁর পছন্দমতো একটি ঠাকুরঘরও।

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ