Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘পদ্মমুখী’ অভিজিতের দেওয়া নির্দেশ বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারপতি পদে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। আর সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে ফের সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি থাকাকালীন অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ এবং রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। মঙ্গলবার রাতে এ কথা জানিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু।  

গত বছর দুয়েক ধরে বিচারপতির চেয়ারে বসে যেভাবে পর্যবেক্ষণ মন্তব্যের আড়ালে পরোক্ষে অভিষেককে নিশানা করে চলেছিলেন অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়, তা বেনজির বলেই জানিয়েছিলেন প্রবীণ আইনজীবীরা। অরুণাভ ঘোষদের মতো কলকাতা হাইকোর্টের প্রথিতযশা আইনজীবীরা অভিযোগ করেছিলেন, ‘আইনের মধ্যে থেকে রায় বা নির্দেশ দেননি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। আইনের ‘অ, আ, ক, খ’ জানেন না। কাউকে ধরে বিচারপতি হয়েছেন।’

এদিন রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু মারাত্মক অভিযোগ তুলেছেন পদ্মমুখী প্রাক্তন   বিচারপতির বিরুদ্ধে। তাঁর কথায়, ‘গত প্রায় দু’বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মামলায় স্বতঃপ্রণোদিত ভাবে সিবিআই বা ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য প্রশাসনের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই যে এই সব করা হয়েছে, তা এখন স্পষ্ট হয়ে গেল। এটা স্পষ্ট হয়ে গেল, আইনের উপরে দাঁড়িয়ে নয়, নির্দেশ ও রায় দিয়েছেন একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে। লোকসভা নির্বাচনের আগে আগে মিথ্যা এবং সাজানো মামলায় দল এবং দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করেছেন।’

ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের আইনজীবী জানিয়েছেন, সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় ও নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানানো হবে। পাশাপাশি অভিষেক ও তাঁর পরিবারের বিরুদ্ধেও শুরু হওয়া তদন্তের উপরেও স্থগিতাদেশ চাওয়া হবে।’

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে