চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেতাজি ইন্ডোরের মহাবৈঠকে মমতার বার্তার দিকে তাকিয়ে তৃণমূল নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার ভোট এক বছরের মতো বাকি। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে এপ্রিল-মে মাসে ভোট হওয়ার কথা। আর নবান্ন দখলের ওই ভোটযুদ্ধকে ঘিরে এখন থেকেই নেতা-কর্মীদের মাঠে নামাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নেতাজি ইন্ডোরে সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সম্মেলনে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা কী দিক-নির্দেশনা দেন তার দিকেই তাকিয়ে সবাই।

সূত্রের খবর, নেতাজি ইন্ডোরের সভা থেকে দলীয় শৃঙ্খলা নিয়ে ফের একবার কঠোর বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায়-জেলায় ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা নানা গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছেন। কোথাও কোথাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। তাতে যেমন সাধারণ মানুষের মধ্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, তেমনই বিরোধী দল এবং সংবাদমাধ্যমকে দলকে সমালোচনার মোক্ষম অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি ও হাওড়ার মতো জেলায় দলীয় কোন্দল সংক্রামক ব্যধির মতো ছড়িয়ে পড়ছে। অবিলম্বে ওই কোন্দল বন্ধ না করা হলে জেলা নেতৃত্বকে বদলে দেওয়ার পথে হাঁটার মতো চরম পদক্ষেপ নেওয়া হবে বলে সম্মেলন থেকে শেষ বারের মতো বার্তা দেওয়া হবে।

পাশাপাশি দলের বিধায়কদের একাংশ এবং বিভিন্ন শাখা সংগঠনের নিস্ক্রিয় হয়ে থাকা নিয়েও চরম বার্তা দিতে চলেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। আগামী এক বছর রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে জোর কদমে প্রচার চালানোর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার রাজপথে নামারও নির্দেশ দেওয়া হবে। বিশেষ করে আবাস যোজনা, একশো দিনের কাজের মতো প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে লাগাতার প্রচার চালানোর নির্দেশ দেবেন মমতা। তৃণমূলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্ভবত নেতাজি ইন্ডোরের মহা বৈঠক থেকে বড় কোনও সাংগঠনিক রদবদলের ঘোষণা হবে না। মূলত জনসংযোগ এবং আন্দোলনের কর্মসূচি ঘোষিত হতে পারে।

এদিনের সম্মেলনকে ঘিরে রীতিমতো টগবগিয়ে ফুটছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বুধবার থেকেই উত্তরবঙ্গ-সহ দুর-দূরান্তের জেলা থেকে তৃণমূল নেতা-কর্মীরা কলকাতায় হাজির হয়েছেন। নেতাজি ইন্ডোর ছাপিয়ে ভিড় উপচে পড়তে পারে বাইরে— এটা আঁচ করে স্টেডিয়ামের আশপাশে একাধিক জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিশেষ সম্মেলনের লাইভ স্ট্রিমিং হবে। অর্থা‍ৎ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনেও এই সম্মেলন দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ