বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ আর বিপদ। রাজ্য বিধানসভার ভোটে ভরাডুবির পরে বিপদ যেন পিছু ছাড়ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা থেকে লোকসভায় দলে ভাঙন ধরেছে, একের পর এক নেতা-নেত্রী নিঃসঙ্গ করে ছেড়ে চলে গিয়েছেন, তার উপরে রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর নামে দায়ের হচ্ছে নানা কারণে এফআইআর। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল সুপ্রিমোর নামে এফআইআর (এফআইআর নম্বর-০১০৬/এফআইআর রেজিস্ট্রেশন নম্বর-৩২৭১২০১৮২৬০১০৬) দায়ের করেছেন তুষারকান্তি দাস নামের এক ব্যবসায়ী।

গত ৭ জুন হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগপত্রে তুষার বলেছেন, ‘গত ৯ মার্চ এসপ্ল্যানেডের মেট্রো চ্যানেল আউটপোস্টের সামনের ধর্না মঞ্চ থেকে থেকে ধর্মীয় উস্কানিমূলক ভাষণ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ওই ভাষণ ধর্মীয় গোষ্ঠী সংঘর্ষ বাঁধাতে পারতো। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে পারতো। রাজ্যের স্থিতাবস্থা নষ্ট করার পাশাপাশি বড় ধরনের অশান্তি বাঁধানোর পরিকল্পনা নিয়েই ওই ভাষণ দেওয়া হয়েছিল।’ ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১), ৩৫১ ও ৩৫১ (২) ধারায় এফআইআর করা হয়েছে। পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ‘দায়ের হওয়া অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে সরাসরি নাম না করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৪ জুন) শিলিগুড়ি সাইবার অপরাধ থানা ও লালবাজারে সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করা হয়েছিল। শিলিগুড়িতে এফআইআর দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। আর লালবাজারে কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখায় মমতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অখিল ভারতীয়  হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।

ঘটনার সূত্রপাত গত ২ জুন। ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই নাম না করে বাংলাদেশ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। বলেন, ‘বাংলাদেশের একটা বড় খুনিকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক হইচই পড়ে গিয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার বলার অধিকার নেই। কিন্তু আমি যেটা বলছি, সেই পয়েন্টটা হল, তার পরে তারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে, তখন আমাদের এসটিএফ তাকে ধরে। এটা তাদের (এসটিএফ) ক্রেডিট। তার পরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) নিজে আমাকে ফোন করে কী বললেন? ‘আপনি বাংলার পুলিশকে বলে দিন, এই কথা যাতে বাইরে না বলে। এটা দেশের জন্য।’ কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ সরকার বদলালেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয় কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। সম্পদের ভয়ে কর্মীদের ভাসিয়ে দল ছেড়ে যাব না।’

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ