অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সাইনবোর্ড কলকাতা পুরসভার কর্মীরা খুলে দেওয়ার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। আজ শুক্রবার সকালে বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। মামলা করার অনুমতি মিলেছে। দ্রুত শুনানির আবেদনও জানিয়েছে তৃণমূল।

আদালতে তৃণমূলের আইনজীবীর দাবি, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টা নাগাদ কলকাতা পুরসভার কর্মীরা দলীয় দফতরে গিয়ে বিলবোর্ড ভাঙার কাজ শুরু করেন। তাঁর বক্তব্য, ঘটনাটি নিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বিষয়টি জানানো হয়েছিল। সেখান থেকে সংশ্লিষ্ট বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দেওয়া হয়। এরপরেই অতিরিক্ত তালিকায় মামলাটি তুলে দ্রুত শুনানির আবেদন জানান কিশোর দত্ত। বিচারপতি রাজা বসুচৌধুরী জানান, মামলা নম্বর না পাওয়া পর্যন্ত শুনানি সম্ভব নয়। তিনি আইনজীবীকে মামলা দায়ের করে নম্বর নিয়ে আসতে বলেন। নম্বর পাওয়া গেলে শুক্রবারই বিষয়টি শোনা হবে বলেও জানান বিচারপতি। একই সঙ্গে মামলার অন্য পক্ষকেও বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ক্যামাক স্ট্রিটে প্রায় ৩ হাজার বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর রয়েছে। দীর্ঘদিন ধরে ওই অফিসের ছাদে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা বড় সাইনবোর্ড দেখা যেত। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বোর্ড খুলতে যায় কলকাতা পুরসভা। পুরসভার কর্মীরা প্রথমবার সেখানে পৌঁছলে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেই সময় পুরসভা ও পুলিশকর্মীদের ফিরে যেতে হয়েছিল। পরে ফের পুলিশ ও পুরসভার কর্মীরা সেখানে পৌঁছন।

আরও পড়ুন: দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

দ্বিতীয় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে থাকা তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও পুরসভার কর্মীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ কয়েক জন সিঁড়িতে বসে বা শুয়ে পড়ে কাজ আটকানোর চেষ্টা করেন। পুলিশকর্মীদের ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে। শেষ পর্যন্ত বাধা সরিয়ে তালা খুলে ছাদে পৌঁছন পুরসভার কর্মীরা। সেখান থেকে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়। পরে বোর্ডের ভাঙা অংশ ছাদেই পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়। পুরসভার এই পদক্ষেপ নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপির নির্দেশে ব্যক্তিগত সম্পত্তিতে পুরসভা বেআইনি ভাবে হস্তক্ষেপ করেছে। বৃহস্পতিবারই তিনি হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন। অন্যদিকে, বৃহস্পতিবার বিষয়টি আদালতে উল্লেখ করা যেতে পারে বলে জানিয়েছিলেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সেই মতোই শুক্রবার আদালতের দ্বারস্থ হল তৃণমূল। এখন মামলা নম্বর পাওয়ার পর আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪