নারদ মামলায় সিবিআই’এর এফআইএর থেকে নাম বাদ দেওয়ার আবেদন অপরূপার

স্টিং অপারেশনে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এখনও তদন্ত শেষ করতে পারেনি নারদ মামলায় (Narada Case) । তার মাঝে সিবিআই এর এফআইআর (FIR) থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। হাইকোর্ট তৃণমূলের সাংসদের মামলা গ্রহণ করেছে। আগামী বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত নারদ মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত হুগলির আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। ম্যাথিউস স্যামুয়েল ২০১৪ সালে নারদ কান্ডে স্টিং অপারেশন করেছিল। সেই ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। নারদ মামলায় তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও এই ঘটনায় এখনও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই। তাই সিবিআইয়ের এফআইআর থেকে নাম অপসারণ এবং রক্ষাকবচ চেয়ে আদালতে মামলা করলেন তৃণমূল সাংসদ।

উল্লেখ্য ২০১৪ সালে  নারদ কাণ্ডের ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন নেতা– নেত্রীর টাকা নেওয়ার দৃশ্য। এই স্টিং অপারেশনে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। কিন্তু তদন্ত এখনও শেষ করতে পারেনি সিবিআই।

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না