‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদে এসেছে বিজেপি। এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক–সাংসদ–নেতাদের দিকে ধেয়ে আসছে নানা আক্রমণ, খোঁচা, টিপ্পনী, কটাক্ষ এবং স্লোগান। ক্ষমতায় না থাকলে যে মানুষের রোষ আছড়ে পড়ে তা আগে নানা সময়ে দেখা গিয়েছে। এবার তা পরখ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। আজ, বৃহস্পতিবার দিল্লির বিমানে সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে ধরে হেনস্থা করার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। তখনই এমন ঘটনা ঘটেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সাংসদ।

এদিকে আজ বিমানে হেনস্থার শিকার হলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে দেখেই চোর স্লোগান তুললেন সহযাত্রীরা। বিমানের ভিতরেই স্লোগান উঠল, ‘‌পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর’‌। এই স্লোগান শুনে বেশ বিড়ম্বনায় পড়েন তিনি। মহুয়া জানিয়েছেন, বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে ইন্ডিগোর ৬ই ৭১৯ বিমানে দিল্লি পাড়ি দিয়েছিলেন তিনি। তাঁর আসন ছিল একদম সামনের সারিতে, ১এফ। মহুয়ার অভিযোগ, মাঝ আকাশেই চার পাঁচজন যুবক দল বেঁধে তাঁর দিকে ‘কুৎসিত’ নজরে তাকাতে শুরু করে। আর বিমান চলার সময়ই তারা পিছনের দিকে চলে গেলেও, বিপত্তি ঘটে অবতরণের ঠিক আগে।

 

অন্যদিকে গণনার দিন ফলাফল স্পষ্ট হতেই বহু প্রার্থীকে চোর স্লোগান শুনতে হয়েছে। অভিনেতা দেবকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা চড়া রোদে অপেক্ষা করেন অনুরাগীরা, তাঁকেও শুনতে হয়েছে চোর স্লোগান। রাজ চক্রবর্তীকে কাদা ছোড়া হয়েছিল। আর আজ বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁকে দেখা মাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান কয়েকজন সহযাত্রী। তোলেন চোর স্লোগান। বলা হয়, ‘‌পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।’‌ স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আসনে বসে পড়েন মহুয়া। বিমান সেবিকারা গিয়ে আয়ত্তে আনেন পরিস্থিতি। সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এছাড়া এই ঘটনা নিয়ে সাংসদ মহুয়ার অভিযোগ, বিমান যখন দিল্লির মাটি ছুঁয়েছে দরজা খোলেনি, ঠিক সেই সময় ওই যুবকরা তাঁকে ঘিরে ‘‌চোর’‌ স্লোগান দেয়। তাঁর অস্বস্তি বাড়িয়ে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করতে থাকে তারা। সাংসদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘‌এটি কোনও নাগরিকের ক্ষোভ বা জনরোষ নয়। এটি সরাসরি হেনস্থা এবং বিমানের ভিতর আমার নিরাপত্তার অধিকার লঙ্ঘন। এটা অভব্যতা। ক্রু মেম্বারদের রিপোর্ট খতিয়ে দেখে অবিলম্বে ওই যুবকদের চিহ্নিত করতে হবে। অপরাধীদের ‘নাম প্রকাশ্যে আনার’ পাশাপাশি তাঁদের আজীবনের জন্য বিমানে ওড়া নিষিদ্ধ করতে হবে।’‌

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

রাহুর রাশি পরিবর্তনে বদলে যাবে ৩ রাশির জাতকদের জীবন, সতর্ক থাকতে হবে কাদের?

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২