দমদমের বিজেপি প্রার্থী স্বল্পবসনা নারীর সঙ্গে নাচছেন!‌ তৃণমূলের ভিডিও পোস্টে তরজা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে দমদমের বিজেপি প্রার্থী।

এদিকে ৪৫ সেকেন্ডের একটি নাচের ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে স্বল্পবসনা নারীর সঙ্গে হিন্দি গানে নাচছেন এক ব্যক্তি। আর পাশে রাখা মদের বোতল। আর ওই ভিডি’‌র সঙ্গে জুড়ে গিয়েছে দমদমের বিজেপি প্রার্থী তথা বিজেপির উত্তর শহরতলি জেলার প্রাক্তন সভাপতি অরিজিৎ বক্সির নাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয় ওই ভিডিও নিয়ে এখন তুঙ্গে তরজা তৈরি হয়েছে। কারণ ওই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। আর তখনই দমদম থানায় অভিযোগ দায়ের করলেন অরিজিৎবাবু। তাঁর সাফাই, ওই ভিডি’‌তে উপস্থিত ব্যক্তি তিনি নন। আর তাঁর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। দমদম থানা পদক্ষেপ না করলে নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অরিজিৎ বক্সি।

অন্যদিকে এখন চায়ের দোকান থেকে পাড়ার ঠেকে এটাই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রার্থী তালিকা প্রকাশের পর মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়েছেন বিজেপি দমদমের প্রার্থী অরিজিৎ বক্সি। তার কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর সেটি দেখেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অরিজিৎ বক্সি। বিজেপি প্রার্থী বলেন, ‘‌গত চারদিন ধরে একটি নাচের ভিডিও নিয়ে খুব বিতর্ক হচ্ছে। তাতে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। আমি নিজে ওই ভিডিও দেখে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে পাঠাই। দমদম থানায় তৃণমূলের মুখপাত্রের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি।’‌

এছাড়া বিজেপি প্রার্থী এই ভিডিও নিয়ে তাঁর বিরুদ্ধে অস্বীকার করলেও ময়দান ছেড়ে দিতে নারাজ তৃণমূলও। তারা এই নিয়ে লড়ে যাচ্ছেন। যদিও ভিডিও সত্যসত্য এখনও সামনে আসেনি। বরং বিজেপি প্রার্থীর দিকেই বল ঠেলে দিয়েছে তৃণমূল। তাতে আরও সরগরম হয়ে উঠেছে ভোট রাজনীতির ময়দান। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত বলেন, ‘‌ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেটা দেখে আমি পোস্ট করেছি। ভিডিও’‌তে যাঁকে দেখা যাচ্ছে তিনি বিজেপি প্রার্থী না হলে সেটা প্রমাণ করুন। তিনি প্রমাণ করে দিলে আমিও ক্ষমা চেয়ে নেব।’‌ যদিও ওই ভিডিও’‌র সত্যতা যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল।

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত