ভরা মঞ্চে অসংলগ্ন আচরণের জের, বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঞ্চে উঠে মহিলাদের উদ্দেশে কটুক্তি করার দায়ে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল  তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিশ্বস্ত সহচর নারায়ণ গোস্বামীকে শোকজ করা হয়েছে। উত্তর দেওয়ার জন্য কোনও সময়সীমা বেঁধে না দেওয়া হলেও যত দ্রুত সম্ভব উত্তর দিতে বলা হয়েছে অশোকনগরের বিধায়ককে। যদিও দলের তরফে পাওয়া শোকজ নিয়ে সাংবাদিকদের কাছে কোনও মন্তব্য করতে চাননি নারায়ণ গোস্বামী।

দীর্ঘদিন ধরেই একের পর এক বেলাগাম মন্তব্য করার অভিযোগ উঠেছিল অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে। কিন্তু সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সব সীমা ছাড়িয়ে যান তিনি। অপ্রকৃতিস্থ অবস্থায় মঞ্চে ওঠার পাশাপাশি একের পর এক ‘চটুল’ রসিকতা করতে থাকেন তিনি। দর্শকাসনে থাকা তরুণীদের উদ্দেশে নানা ধরনের কুকথা বলতে শোনা যায় নারায়ণকে। শুধু তাই নয় সে দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীতশিল্পী মঞ্চে ওঠার আগে সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন। সমাজমাধ্যমে বিধায়কের ওই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। যদিও ‘এই মুহূর্তে’ অনলাইন ওই ভিডিও’র সত্যতা যাচাই করেনি। বিধায়কের অসংলগ্ন আচরণের ভিডিও নিয়ে নড়েচড়ে বসে তৃণমূল রজ্য নেতৃত্বও। দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সাংবাদিক বৈঠকে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর আচরণ ‘অসৌজন্যমূলক’ বলার পাশাপাশি ইঙ্গিত দিয়েছিলেন কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে দল।

সূত্রের খবর, যেহেতু নারায়ণ গোস্বামী বিধায়ক তাই তৃণমূল পরিষদীয় দলকেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শাসকদলের শীর্ষ নেতা তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পাশাপাশি উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা নেতৃত্বকেও শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো শুক্রবার বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে নারায়ণকে শোকজ নোটিশ ধরানো হয়।

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট