ভয় পেয়েছে শুভেন্দু, টুইটারে প্রচার শুরু তৃণমূলের

শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে নয়া প্রচার শুরু করে দিল তৃণমূল। টুইটারে #BhoyPeyecheSuvendu ট্যাগের প্রচার শুরু করে দিল বাংলার শাসক দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতিতে জাঁকিয়ে বসেছে তৃণমূল(TMC) বনাম অধিকারী যুদ্ধ। শ্লোগানে শ্লোগানে, আইন-আদালতে, মাঠে ময়দানে চলছে যুদ্ধ। সেই যুদ্ধই এবার ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) আক্রমণ শানিয়ে নয়া প্রচার শুরু করে দিল জোড়াফুল, থুড়ি তৃণমূল। টুইটারে(Twitter) #BhoyPeyecheSuvendu ট্যাগের প্রচার শুরু করে দিল বাংলার শাসক দল। ইতিমধ্যেই এই ট্রেন্ডিং(Trending) দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। প্রায় ৩৮ হাজার টুইটে এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যার জেরে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের এই প্রচার এখন জাতীয় রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তবে তারই মধ্যে শুভেন্দুকে ঘিরে বঙ্গ বিজেপির(BJP) অন্দরে নয়া সংশয় ও ক্ষোভও তৈরি হয়েছে। কী সেই সংশয় ও ক্ষোভ?

আরও পড়ুন শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বীরবাহা হাঁসদা

বঙ্গ বিজেপির একাংশের দাবি, যারা মূলত দলের আদি কর্মী ও নেতা, তাঁদের দাবি, শুভেন্দুর বিজেপিতে আসা ও বাংলায় দলের মুখ হয়ে বসা সবটাই তৃণমূলের চক্রান্ত। তৃণমূল থেকেই শুভেন্দুকে বিজেপিতে পাঠানো হয়েছে বঙ্গ বিজেপিকে ছত্রভঙ্গ করে দিতে। বাংলার বুকে পুরো দলটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে। সেই সঙ্গে দলের সর্বত্র নিজের লোকদের বসিয়ে বিজেপির আদি নেতা ও কর্মীদের সাইড লাইনে পাঠিয়ে দিতে। এই আদি বিজেপি কর্মী ও নেতাদের দাবি, শুভেন্দু বিজেপিতে আসার পর থেকেই দল ধারাবাহিক ভাবে সব নির্বাচনে হারছে। জায়গায় জায়গায় জামানতও জব্দ হয়ে যাচ্ছে। বিজেপির নিজের ভোট ব্যাঙ্কও হাতছাড়া হয়ে যাচ্ছে। আর প্রতিটি ক্ষেত্রে লাভ হচ্ছে তৃণমূলের। বিজেপি ডুবছে আর ঘুরে দাঁড়াচ্ছে বাম ও কংগ্রেস। অথচ সে সব নিয়ে না শুভেন্দু ভাবছেন বা কিছু করছেন না দলের শীর্ষ নেতারা কিছু করছেন। যেদিন বাংলার বুকে বিজেপি পুরো শেষ হয়ে যাবে সেদিন শুভেন্দুই আবার হাসতে হাসতে তৃণমূলে ফিরে যাবেন, অন্তত এমনটাই দাবি বঙ্গ বিজেপির বসে যাওয়া নেতা থেকে কর্মীদের।

আরও পড়ুন অভিষেকের চ্যালেঞ্জে চাপে বঙ্গ বিজেপি, নজরে বিধায়ক-সাংসদরা

এখন তাহলে প্রশ্ন উঠছে শুভেন্দু নিত্যদিন যে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্ধ্যোপাধ্যায় মায় তাঁদের পরিবার ও দলের অনান্য নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে, সেটা তাহলে কী? এই প্রশ্নের উত্তরে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধদের দাবি, সবটাই Eyewash বা চোখে ধুলো দেওয়ার একটা প্রক্রিয়া। ঠিক যেভাবে মুকুল রায় তৃণমূল থেকে এসে বঙ্গ বিজেপিকে ঘেঁটেঘুঁটে দিয়ে ফের চলে গিয়েছেন, শুভেন্দুও সেই পথে হাঁটবেন। আজ না হোক কাল। মুকুল এসেছিলেন ২০১৮ সালের আগে, গিয়েছেন ২০২১ সালে। শুভেন্দু এসেছেন ২০২০ সালে, যাবেন ২০২৪ সালে বাংলার বুকে বিজেপি শেষ হয়ে গেলে, দাবি বঙ্গ বিজেপির আদি বিক্ষুব্ধ নেতা থেকে কর্মীদের। এই সব বিক্ষুব্ধ নেতা থেকে কর্মীরা এখন বঙ্গ বিজেপিতে কার্যত ব্রাত্য হয়ে গিয়েছেন। তাঁদের আক্ষেপ তাঁদের চোখের সামনে চেয়ে চেয়ে দেখতে হচ্ছে বাংলার বুকে দলের অন্তর্জলি যাত্রা।

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে