‘আপনি হারেননি’‌, কালীঘাটে মমতার সঙ্গে দেখা করে বার্তা অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদে এসেছে বিজেপি। তবে এই ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আগেই তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তিনি ইস্তফা দেননি। এবার তিনি আইনজীবী হয়ে কাজ করবেন বলেও জানিয়ে দিয়েছেন। এবার দেশের তামাম বিরোধী দলগুলিকে নিয়ে ইন্ডিয়া জোট শক্তিশালী করার কাজও তিনি করবেন বলে জানিয়ে দিয়েছেন। আর তারপর নির্বাচনে পরাজয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন সমাজবাদী পার্টির (সপা) নেতা অখিলেশ যাদব।

এদিকে এখন থেকেই ইন্ডিয়া জোট শক্তিশালী করার ক্ষেত্রে অখিলেশ তৃণমূলনেত্রীর পাশে আছেন বলে জানিয়ে দিয়েছেন। আজ, বৃহস্পতিবার দুপুরে কলকাতায় পৌঁছে কালীঘাটে তৃণমূল সভানেত্রীর বাড়িতে যান সপা প্রধান। ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, এমকে স্ট্যালিন, উদ্ধব ঠাকরের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তৃণমূল সুপ্রিমোর। তাঁরাও দেখা করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলে সূত্রের খবর। এই নিয়ে নির্দিষ্ট কোনও তারিখ এখনও প্রকাশ্যে আসেনি। তবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সাক্ষাতে অখিলেশ বলেন, ‘আপনি হারেননি।’ সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 

অন্যদিকে কালীঘাটের গলিতে অখিলেশের কনভয় ঢুকতেই দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় দাঁড়িয়ে অখিলেশকে অভ্যর্থনা জানালেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমেই অভিষেককে বুকে জড়িয়ে ধরেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিষেকের পিঠ চাপড়ে অখিলেশ বলেন, ‘‌আপনারা খুব ভাল লড়াই করেছেন।’‌ তারপর বাড়ির অন্দরমহলে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই তাঁর গায়ে উত্তরীয় ও শাল জড়িয়ে সম্মান জানান অখিলেশ। তৃণমূল নেত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে তাঁর বার্তা, ‘‌আপনি হারেননি।’‌

এছাড়া এখন যা পরিস্থিতি তার প্রেক্ষিতে অখিলেশ এবং মমতার এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশে অখিলেশের ফেরার লড়াই এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন—দুই শক্তি মিলে যে আগামী দিনে দিল্লির গদিতে বিজেপির অস্বস্তি বাড়াবে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। কালীঘাটের বাসভবনে চলছে চা–চক্র। এখান থেকে জাতীয় স্তরের রাজনীতিতে কোনও নতুন মোড় আসে কিনা এখন সেটাই দেখার। তবে অভিষেকের সঙ্গে কী কথা হয় সেটাও জানতে চান বাকি জোটের শরিকরা। ইতিমধ্যেই রাহুল গান্ধীর বার্তাও পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলে সূত্রের খবর। 

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু