ভোট দিলেন মমতা, তিনটে পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৪৮ শতাংশ

বানীপুরে উপনির্বাচনে শাসকদলের প্রার্থী সয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে ভোটগ্রহন। কিন্তু তিনি কালীঘাটে নিজের বাড়িতেই ছিলেন। সকাল থেকেই ভোটগ্রহন নিয়ে খোঁজখবর নিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে উপনির্বাচনে শাসকদলের প্রার্থী সয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে ভোটগ্রহন। কিন্তু তিনি কালীঘাটে নিজের বাড়িতেই ছিলেন। সকাল থেকেই ভোটগ্রহন নিয়ে খোঁজখবর নিয়েছেন নিজস্ব ভঙ্গিমায়। দুপুর তিনটের কিছু আগে তিনি কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে বের হন ভোটগ্রহন কেন্দ্রের উদ্দেশ্যে। গাড়িতে উঠে মিত্র ইনস্টিটিউশনে ভোটকেন্দ্রে পৌঁছে যান তৃণমূল নেত্রী। পথে কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর সোজা ঢুকে যান বুথে। নিজের ভোট দিয়ে হাসিমুখে বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী। মাত্র চার মিনিট ছিলেন মিত্র ইনস্টিটিউশনে। ফের গাড়িতে উঠে ফিরে গেলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে। বৃহস্পতিবার বিকাল ৩টে ১৫ মিনিট নাগাদ ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

অপরদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর তিনটে পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৪৮.০৮ শতাংশ। পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুরে ৬৮.১৭ শতাংশ এবং সামশেরগঞ্জে ৭২.৭৫ শতাংশ ভোট পড়েছে দুপুর তিনটে পর্যন্ত। কলকাতায় বরাবরই ভোটের হার কম থাকে। তবুও শাসক শিবির খুশি ভোটগ্রহন দেখে।

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের