কংগ্রেসের লেজ ধরে তৃণমূল চলবে না, বড় সিদ্ধান্ত জোড়াফুলে

বাংলায় মমতা ও তৃণমূলের বিরুদ্ধে সার্বিক জোট গঠনের পথে বাম, কংগ্রেস, বিজেপি ও আইএসএফ। পাল্টা পদক্ষেপ করছে তৃণমূলও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি(BJP) হটানোর শ্লোগান তুলে জোট হবে জাতীয় স্তরে আর রাজ্যে(Bengal) সকাল থেকে রাত অবধি উগ্র মমতা(Mamata Banerjee) আর তৃণমূল(TMC) বিরোধিতা করবে কংগ্রেস(INC), এই দ্বিমুখী নীতি মেনে নেওয়া হবে না। ১৫ অক্টোবরের মধ্যে কংগ্রেসকে জানাতে হবে জোটের আসন রফা নিয়ে তাঁরা কী ভাবছে। সেই সময়সীমার মধ্যে কংগ্রেস কোনও পোক্ত সিদ্ধান্তে না এলে তৃণমূল নিজের মতো করে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী ঠিক করে নেবে। সেক্ষেত্রে বাংলার মাটিতে কোন জোট ছাড়াই লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। তবে সেক্ষেত্রেও তৃণমূল জাতীয় স্তরে তৈরি হওয়া বিজেপি বিরোধী INDIA জোট ছাড়বে না। ঠিক এই বার্তাই তৃণমূলের তরফে কংগ্রেসকে দিয়ে দেওয়া হয়েছে বলে জোড়াফুল সূত্রে জানা গিয়েছে। এমনকি সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, বাংলার মাটিতে কংগ্রেসের সঙ্গে জোট হলে সর্বাধিক ২টি আসন তৃণমূল ছাড়তে পারে কংগ্রেসের জন্য। আর তা হল মালদা দক্ষিণ ও বহরমপুর, যে দুটি আসন কংগ্রেস জিতেছিল ২০১৯ সালের ভোটে।

যদিও প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, তাঁরা চাইছেন এ রাজ্যে জোট হলে তা হোক সম্মাণের সঙ্গে। সেক্ষেত্রে নূন্যতম ১২টি আসন ছাড়তে হবে তৃণমূলকে কংগ্রেসের জন্য। যদিও এই প্রস্তাবে তৃণমূল রাজী নয়। রাজ্য বিধানসভায় যাদের একজনও বিধায়ক নেই, তাঁদের এ রাজ্যে ১টি লোকসভা আসন ছাড়াও যে অনেকটা জমি ছেড়ে দেওয়া সেটা আর কে না জানে। সেই জায়গায় জোটের স্বার্থে তৃণমূল ২টি আসনই ছেড়ে দিতে চাইছে যা উনিশের ভোটে কংগ্রেস জিতেছিল।

কিন্তু এখন প্রদেশ কংগ্রেসের নেতারা একদিকে যেমন ১২টি আসনের জেদ ধরে বসে থাকছেন তেমনি সকাল থেকে রাত অবধি বিজেপির সুরে সুর মিলিয়ে বামেদের কাঁধে হাত রেখে চলেছে মমতা ও তৃণমূল বিরোধিতা। এই অবস্থায় তৃণমূলের কাছে খবর পৌঁছেছে যে, বাংলায় একটি সার্বিক মমতা ও তৃণমূল বিরোধী জোট গড়তে চাইছেন বাম(Left)-কংগ্রেস ও বিজেপির নেতারা। যে ১৮টি আসন ২০১৯ সালের ভোটে বিজেপি জিতেছিল সেই আসঙ্গুলি বাদ দিয়ে বাকি ২৪টি আসনে বাম ও কংগ্রেস প্রার্থী দাঁড় করাতে চাইছে। যাতে মমতা ও তৃণমূলের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায়।

জাতীয় স্তরে ৩ দলের এক মঞ্চে আসা কঠিন। কিন্তু মমতা ও তৃণমূলকে ধাক্কা দিতে বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে সমঝোতা হওয়া খুব একটা কঠিন নয়। তাই ৩ দলের নেতারাই এখন গোপন বোঝাপড়া নিয়ে গোপন বৈঠকে বসছেন প্রায়ই। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এদিকে আইএসএফ(ISF) রাজ্যের ১২টি আসনে প্রার্থী দিতে চাইছে। সেই নিয়ে তাঁদের সঙ্গেও এই ৩ দলের আলোচনা চলছে। প্রাথমিক ভাবে আইএসএফকে প্রস্তাব দেওয়া হয়েছে, বামেদের ভাগে যে ১২টি আসন পড়বে তার মধ্যে ২টি আসন তাঁদের ছেড়ে দেওয়া হবে। সূত্রে খবর, তাতে এখনই সহমত দেয়নি আইএসএফ নেতৃত্ব। আবার তাঁরা সরাসরি নাকচও করেননি।

যদি এই ফর্মুলা মেনেই ২০২৪’র ভোটে রাজ্যের ৪টি রাজনৈতিক দল মমতার বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয় তাহলে লড়াই যে বেশ কঠিন হয়ে পড়বে তৃণমূলের পক্ষে সেটা কেউই অস্বীকার করতে পারবেন না। প্রদেশ কংগ্রেসের নেতাদের কার্যত মমতার বিরুদ্ধে এই ৪দলের জোটে রীতিমত সায় রয়েছে। তাই তাঁরাও ১২টি আসনের দরে জেদ ধরে বসে থাকছেন যাতে জোট ও আসন সমঝোতা দুটোই এই বাংলায় ভেস্তে যায় তৃণমূলের সঙ্গে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সহ দেশে নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির বিরুদ্ধে যে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার কথা বলছেন, সেই ফর্মুলাই এবার বাম, কংগ্রেস, বিজেপি ও আইএসএফ নেতারা প্রয়োগ করতে চাইছেন বাংলার মাটিতে মমতা ও তৃণমূলের বিরুদ্ধে।

তৃণমূলের কাছে প্রদেশ কংগ্রেসের নেতাদের মনোভাব পরিষ্কার হয়ে যেতেই এখন জোর কদমে শুরু হয়ে গিয়েছে রাজ্যের ৪০টি আসনে প্রার্থী বাছাইয়ের কাজ। শুধু বহরমপুর ও দক্ষিণ মালদা নিয়ে এখনই কোনও পদক্ষেপ করছেন না মমতা ও অভিষেক। তবে পুজোর মধ্যে কংগ্রেস এই ২টি আসনের বিষয়ে কোনও পক্তো সিদ্ধান্ত না নিলে এই দুই আসনেও প্রার্থী বেছে নেবে তৃণমূল নেতৃত্ব। কার্যত জোড়াফুলের নেতারা এখন প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছেন, কংগ্রেসের লেজ ধরে তৃণমূল চলবে না। প্রয়োজনে বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল। এমনকি বিজেপি বিরোধী INDIA জোটে তৃণমূল আগামি দিনে থাকবে কী থাকবে না সেটাও পর্যালোচনার মধ্যে থাকবে।

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার