তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল ছাত্র পরিষদে ক্রমশ বাড়ছে অন্তর্দ্বন্দ্ব ও অসন্তোষ । রাজনৈতিক অস্থিরতার আবহে এবার ছাত্র সংগঠনের অন্দরেও প্রকাশ্যে এসেছে নেতৃত্বের প্রতি অনাস্থা ও ক্ষোভের ছবি।  সম্প্রতি TMCP-র একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিস্ফোরক চ্যাট সামনে আসতেই সংগঠনের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সামনে আসা ওই চ্যাটে দেখা গিয়েছে দলের শীর্ষ নেতৃত্বের পাশে দাঁড়াতে এবং রাস্তায় নেমে আন্দোলনে অংশ নিতে কর্মীদের বারবার আহ্বান জানাচ্ছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচিতে যোগদানের অনুরোধে জানানো হয়। কিন্তু সেই আহ্বানে প্রত্যাশিত সাড়া মেলেনি। কর্মীদের একাংশ গ্রুপে স্পষ্ট জানিয়ে দেন, মাঠে নামার মত পরিবেশ বা ভরসা তাঁদের নেই।  অভিযোগ, প্রয়োজনে সংগঠনের নেতাদের পাশে পাওয়া যায় না। অনেক জেলায় পার্টি অফিস কার্যত নিষ্ক্রিয় বা বন্ধ অবস্থায় রয়েছে, তাহলে তাঁরা কীসের এবং কাদের ভরসায় নামবেন? এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি গ্রুপে লিখেছেন, ‘তাহলে কি আমি ব্যর্থ সভাপতি?’

আরও পড়ুনঃ মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৮ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

 এদিকে, শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে লক্ষ লক্ষ টাকার উইপোকা-ধরা নোট এবং অস্ত্র উদ্ধারের ঘটনাও TMCP-কে অস্বস্তিতে ফেলেছে। সেই টাকার উৎস ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। ফলে কলেজ ইউনিয়নগুলির কার্যকলাপ ও আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। TMCP-র রাজ্য সম্পাদক অভিরূপ চক্রবর্তীর বক্তব্য, বর্তমানে দলের কোনও স্পষ্ট কর্মসূচি বা আন্দোলন নেই। সাম্প্রতিক ঘটনাবলির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও দলের তরফে পর্যাপ্ত সহায়তা মেলেনি। ফলে বহু ছাত্রকর্মী রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিজেদের ভবিষ্যৎ ও কর্মজীবনের দিকে মনোযোগ দিতে চাইছেন। এই পরিস্থিতি ছাত্র সংগঠনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!