চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাকরি বাতিলের প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূলের ছাত্র-যুবরা, বুধে কলকাতায় মিছিল

নিজস্ব ছবি

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল। ৯ এপ্রিল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের ছাত্র-যুবরা। চাকরি যাওয়ার ঘটনায় তাঁরা বিজেপি-সিপিএমের দিকেই আঙুল তুলছে। তাই রাজনৈতিকভাবে পথে নামার ঘোষণা করেছে তৃণমূলের ছাত্র-যুবরা।

বুধবার দুপুর ৩টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পাশাপাশি ১১ এপ্রিল প্রত্যেক জেলা,  ব্লক, ওয়ার্ড ও টাউনে ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিল আয়োজন করার ডাক দেওয়া হয়েছে।

সোমবার নেতাজি ইন্ডোর থেকে যোগ্যদের চাকরি না যাওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিষয়টি নিয়ে পথে নামার কর্মসূচি ঘোষণা করেছে ঘাসফুল শিবির। তাদের অভিযোগ, বিজেপি এবং সিপিএমের ষড়যন্ত্রেই এই বিপুল শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে।

বিরোধীরা চাকরি যাওয়ার জন্য নিশানা করেছে রাজ্য সরকারকে। এবার পাল্টা দিয়েছে তৃণমূলও। নেতাজি ইন্ডোর থেকে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। চ্যালেঞ্জ করে স্পষ্ট জানিয়েছেন,ষড়যন্ত্র করে শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে।  কিন্তু তিনি বেঁচে থাকতে যোগ্য কোনও ব্যাক্তির চাকরি যাবে না।

নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের জোর গলায় নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একটি বিবৃতিতে জানিয়েছেন কলকাতায় প্রতিবাদ মিছিলের কথা। বুধবারের পর শুক্রবার  রাজ্য জুড়ে সর্বত্র এই ঘটনার প্রতিবাদে মিছিল হবে।

তৃণমূল বিজেপি-সিপিএমকে নিশানা করলেও থেমে নেই বিরোধীরা। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার জানে কে যোগ্য, কে অযোগ্য। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেছেন, তিনি নিজেই যোগ্য চাকরিজীবীদের হয়ে কোর্টে সওয়াল করুন। সিপিএমও এই প্রসঙ্গে কটাক্ষ করেছে তৃণমূলকে।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ