শীতের ঝোড়ো ব্যাটিং শুরু, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে

স্বাভাবিকভাবেই মনটা 'বেড়ু বেড়ু' হয়ে উঠেছে বাঙালির। শুক্রবার সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে শীতের ঝোড়ো ইনিংস শুরু। ডিসেম্বরের মাঝেই শহর জুড়ে ফুরফুরে মেজাজ। কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রিতে। শীতের ব্যাটিংয়ে দুর্দান্ত ‘স্কোর’, আজ থেকেই কলকাতায় জাঁকিয়ে ঠাণ্ডা পড়ছে। কম্বলে মুড়ি দিয়ে বা গায়ে গরম পোশাক জড়িয়ে শীতের জমিয়ে মজা নেওয়ার দিন শুরু হল। বৃহস্পতিবারের তুলনায় শুক্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও, তাতে একেবারেই অখুশি নন কলকাতাবাসী, বরং ‘দিলখুশ’ কলকাতাবাসীর। শুক্রবার ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই মনটা ‘বেড়ু বেড়ু’ হয়ে উঠেছে বাঙালির। শুক্রবার সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম।

বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। আগামী ৫ দিন কলকাতার তাপমাত্রার বিশেষ পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের ৪ জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যে তালিকায় রয়েছে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

এছাড়াও শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এমনই হাড়কাঁপুনি ঠাণ্ডা থাকবে কলকাতায়। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। পাশাপাশি কলকাতা-সহ একাধিক জেলাতেও সকালের দিকে কুয়াশা দেখা যাবে। তবে বেলা বাড়তেই সকালের দৃশ্যমানতা বাড়বে। অন্যদিকে জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গেও। যার ফলে পাহাড়ে বেড়াতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ, তাই আগেভাগেই দার্জিলিং-সহ পাহাড়ের টিকিট কেটে রেখেছেন তো?

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ