কলকাতার কোন বাড়ির পুজোয় সখী বেশে মায়ের আরাধনা করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বনেদি বাড়ির সাবেক পুজো ছাড়া বাংলার দুর্গাপুজোর ইতিহাস অসম্পূর্ণ। যুগ যুগ ধরে বংশপরম্পরায় যা চলে আসছে। পারিবারিক প্রথা, নিয়ম-আচারের পাশাপাশি বৈচিত্র্য লক্ষ করা যায় বনেদি বাড়ির পুজোগুলোতে। যেমন ২৫০ বছরের পুরনো জানবাজারের রানি রাসমণি বাড়ির দুর্গাপুজো। এই পুজোর প্রচলন করেন রানির শ্বশুর তথা ধনাঢ্য ব্যবসায়ী প্রীতিরাম মাড় (দাস)। প্রীতিরামের মৃত্যুর পর জমিদারি ও পুজোর সব দায়িত্ব নেন তাঁর পুত্র রাজচন্দ্র দাস। স্বামীর মৃত্যুর পর ১৮৩৬ সালে এই পূজোর দায়িত্ব গ্রহণ করেন স্বয়ং রানি রাসমণি।

জানবাজারের বাড়ি ছাড়াও কলকাতার বিভিন্ন অঞ্চলে রানি রাসমণির শ্বশুর প্রীতিরাম দাসের অনেক বাড়ি ছিল। পরবর্তীতে পুজোটি আরও কয়েকটি ভাগে বিভক্ত হয়। রাসমণির বাড়িতে দেবী তপ্ত কাঞ্চনবর্ণা ও ডাকের সাজে সজ্জিতা। শিল্পী লালু চিত্রকরের নিপুণ শিল্পকর্মে একচালা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে গড়া। এই বাড়িতে মা দুর্গার পুজো শুরু হয় প্রতিপদ থেকে। আটদিন ব্যাপী বোধনের পরে ষষ্ঠীর দিন হয় মায়ের চক্ষুদান। এই বাড়ির দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হল তিনদিন হয় কুমারীপুজো। মাকে এখানে অন্নভোগ দেওয়া হয় না। মাতৃভোগের উপাচার হিসেবে লুচি,  বিভিন্ন ভাজা ও ঘরের তৈরী খাজা, গজা, প্যারা ইত্যাদি মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। আগে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ছাগবলীর রীতি ছিল যা বর্তমানে লুপ্ত। আগে সন্ধি পুজোয় ৪০ মণ চাল এর নৈবদ্য দেওয়া হত যদিও এখন ১ মণ চালের নৈবদ্য দেওয়া হয়।

শোনা যায় ১৮৬৪ সালে শ্রী রামকৃষ্ণ স্বয়ং সখী বেশে রানি রাসমণির বাড়িতে দুর্গা পুজো করেছিলেন। মাঝ গঙ্গায় জোড়া নৌকায় আগে বিসর্জন হলেও এখন কাঁধে করেই বাবুঘাটে হয় মায়ের বিসর্জন। আজও প্রাচীন রীতি মেনেই পুজো হয়ে আসছে জানবাজারের রানি রাসমণির বাড়িতে।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর