১ সেপ্টেম্বর দুর্গাপুজোর মিছিলের জেরে ২১ রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্গা পুজোর মিছিলের জেরে যানজট ছাড়াতে কলকাতার মোট ২১টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউনেস্কো দুর্গা পুজোকে স্বীকৃতি দিয়েছে। সেই আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন করতে আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় মিছিল করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পাশাপাশি শহরের পুজো কমিটির সদসদ্যরাও সেই মিছিলে হাঁটবেন। স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এমন কর্মসূচিতে ভিড় যে ব্যাপক হবে, তা বলাই বাহুল্য। আর সেই ভিড়ের ফলে তৈরি হবে যানজট। যানজট নিয়ন্ত্রণের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর দুপুর দুটোয় মিছিল শুরু হবে। জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হয়ে যাবে রানি রাসমণি রোড পর্যন্ত।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, যানজট ছাড়াতে কলকাতার মোট ২১টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যে রাস্তগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবেসেগুলি হল, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, কেকে টেগোর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি, মেয়ো রোড, আউট্রাম রোড, আর আর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, নিউ রোড, এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড-পূর্ব। শুধু বাস অটো নয়, এই রাস্তাগুলির মধ্যে যেগুলিতে ট্রাম চলে সেই ট্রাম চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানের দু দিন আগে থেকেই রেড রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। ১ সেপ্টেম্বর মিছিলের দিন শহরে মালবাহী গাড়ির প্রবেশও বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে। ওইদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মালগাড়ির প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত ১ সেপ্টেম্বরের ওই শোভাযাত্রায় ইউনেস্কোর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ইউনেস্কোর তরফে তাঁদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। সেখানেই তাঁদের হাতে কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ উপহারও তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু