শনিবার রাত থেকে শিয়ালদা মেন লাইনে বাতিল বহু ট্রেন

রেললাইনে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদা মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হল রেলের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেললাইনে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদা মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হল রেলের তরফে। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এক ডজন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইন মেরামতির কাজের জন্য একজোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত ও শিয়ালদা-নৈহাটি লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, শিয়ালদহ মেন লাইনে রেল লাইনের মেরামতির কাজ চলবে। সেই কারণে শনিবার রাত থেকে এই লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। লাইনের মেরামতির জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এক ডজন ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে এক জোড়া শিয়ালদা–কল্যাণী সীমান্ত লোকাল। বাতিল করা হয়েছে দু’টি শিয়ালদা–নৈহাটি লোকালও।

লাইনে এই কাজের জেরে প্রভাব পড়বে ব্যারাকপুর–নৈহাটি লাইনেও। আপ ও ডাউন মিলিয়ে দু’‌জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। একজোড়া ট্রেন বাতিল করার পাশাপাশি ট্রেনের সময়সূচিতেও বদল করেছে রেল। নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকালের সময়সূচি বদল করেছে রেল।  পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ভোর ৪টে ১০ মিনিটের বদলে নৈহাটি থেকে লোকাল ট্রেনটি ভোর ৫টা ১২ মিনিটে ছাড়বে। প্রসঙ্গত শিয়ালদা মেন শাখায় প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। এই ট্রেন বাতিলে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করছেন তাঁরা। রেল সূত্রে দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেই কাজ করা হবে।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর