রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের একাধিক কর্মসূচিতে শেষ পর্যন্ত বাড়তি কামরা বরাদ্দের অনুমতি বাতিল করেছে রেল। আর এবার ২১ জুলাই রাজ্যের শাসকদলের শহিদ সমাবেশের দিন রক্ষণাবেক্ষণ ও লাইন মেরামতির অছিলায় শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তৃণমূলের কর্মসূচির প্রাক্কালেই কেন লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, ২১ জুলাইয়ের সমাবেশে বিপুল পরিমাণ তৃণমূল কর্মীদের যোগদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূলের শহিদ সমাবেশ কর্মসূচির ৪৮ ঘন্টা আগে শুক্রবার আচমকাই  পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার আপ-ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ-রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। আর রবিবার (ওই দিনই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ) বাতিল করা হয়েছে আপ-ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি-ব্যান্ডেল লোকাল। দু’জোড়়া শিয়ালদহ-কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়়া শিয়ালদহ-রানাঘাট লোকাল। পাশাপাশি বাতিল থাকছে দু’জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট-নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল। শুধু লোকাল ট্রেন বাতিলই করা হয়নি। দূরপাল্লার ট্রেনের সূচি এবং যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। রবিবার বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদহ টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে। তিস্তা তোর্সা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের পরে শিয়ালদহ এবং অন্য স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

শনিবার ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকায় জরুরি প্রয়োজনে যারা কলকাতায় আসবেন বা জেলাগুলিতে যাবেন তাঁদের চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

ইনস্টাগ্রামে পরিচয়, সম্পর্ক মানছে না পরিবার, দুর্গাপুজোর মণ্ডপেই বিয়ে হল প্রেমিক যুগলের

টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত ৩ শুটারকে অ্যান্টি-এক্সটরশন সেলের হাতে তুলে দিল মুম্বই পুলিশ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের

বিবাহিত প্রেমিকের সঙ্গে লিভ-ইন, ভয়ঙ্কর পরিণতি হল মহিলার

দীর্ঘ টানাপোড়েনের অবসান! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী জানালেন ট্রাম্প ?

বাতাসে বিষাদের সুর, প্রতিমা বিসর্জন নিয়ে বিশেষ ভাবে তৎপর রাজ্য সরকার

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শট পুটে সোনা জিতলেন ভারতের শচিন খিলারি

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ