CBI’র ‘অপব্যবহার’ প্রশ্নে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘জয়’ দেখছে তৃণমূল

‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট, রাজ্যের আইনশৃঙ্খলাকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যাহত করতে পারবে না।’ ট্যুইট বার্তা তৃণমূলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে(Supreme Court) আজ বড় জয়ের মুখে দেখেছে রাজ্য সরকার। জয়ের মুখ দেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও(TMC)। সুপ্রিম কোর্টের CBI পর্যবেক্ষণে ‘সত্যের জয়’ দেখছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে যারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাঁদের একটা শিক্ষা দিল। বাংলার(Bengal) বুকে একের পর ঘটনা নিয়ে ঢালাও CBI তদন্তের ছাড়পত্র দেওয়া হয়েছে রাজ্য সরকারের অনুমতিকে তোয়াক্কা না করেই। এমনকি সেই সব তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকার তার General Consent প্রত্যাহার করার পরেও CBI রাজ্যের অনুমতি ছাড়াই একের পর এক মামলায় FIR করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। এদিন সেই মামলার শুনানিতেও রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে CBI’র অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। CBI যদি কোনও মামলায় FIR দায়ের করতে চায় তাহলে সেখানে রাজ্য সরকারেরও অনুমতির প্রয়োজন আছে। সাংবিধানিক ভাবেই রাজ্য সরকারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু সেই নিয়মও মানা হয়নি। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, সেই নিয়ম না মানার জন্যও রাজ্য সরকারের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই এই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য গ্রহণ করা হচ্ছে। আগামী ১৩ অগাস্ট থেকে এই মামলার মূল শুনানি শুরু হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ প্রকাশ্যে আসার পরেই ট্যুইট করে নিজেদের বক্তব্য তুলে ধরেছে তৃণমূল।  

জোড়াফুল শিবিরের তরফে জানানো হয়েছে, ‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট, রাজ্যের আইনশৃঙ্খলাকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যাহত করতে পারবে না।’ পরে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘১৯৬৩ সালে তৈরি হওয়া CBI বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিরোধীশাসিত রাজ্যে রাজনৈতিক শাখা সংগঠন হিসাবে তাকে ব্যবহার করা হচ্ছে। আমরা General Consent বা সম্মতিপত্র তুলে নেওয়ার পরেও বিভিন্ন ক্ষেত্রে CBI জোর করে তদন্ত চালিয়ে গিয়েছে। আমরা এর বিরুদ্ধে আদালতে গিয়েছিলাম। বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে দেশের সংবিধান, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জয় হল।’ সুপ্রিম-পর্যবেক্ষণ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘রাজ্যের এক্তিয়ারকে অগ্রাহ্য করে CBI সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি বিবিধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা অভিযোগ করেছিলাম যে, রাজ্য সরকার তদন্তের ক্ষেত্রে সম্মতিপত্র প্রত্যাহার করার পরেও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমাদের বক্তব্যের সারবত্তা রয়েছে।’

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?