আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি: ভোটের তিন দিন আগেই বিতর্কে জড়ালেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর । অভিযোগ, জাতীয় পতাকা নিয়ে প্রচারে বেরিয়ে তাতে ঘাম মুছেছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী! প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। সেই ভিডিও ভাইরাল হতেই জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন স্থানীয় তৃণমূল নেতা কোহিনূর মজুমদার।

কোহিনূর মজুমদার নিজের ফেসবুকে পাপিয়া অধিকারীর একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী আগেই হার স্বীকার করে নিয়েছেন। পাল্টুদি জনৈক টালিগঞ্জবাসীকে পরিচয় করতে গিয়েছিলেন। যথারীতি সেই ভদ্রলোক বলেছেন উনি অরূপ বিশ্বাসকে ভোট  দেবেন, তিনি অন্য কাউকে চেনেন না। তিনি বলছেন, শুধু দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছেন, জেতার জন্য নয়। তাই বিজেপি কর্মীরা বেকার খাটছেন ভাই, আপনার প্রার্থীই তো হার স্বীকার করে নিয়েছেন।’  যদিও এনিয়ে অবশ্য বিজেপি বা প্রার্থীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের বিপরীতে বিজেপির হয়ে লড়বেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। অভিনয় জগতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পাপিয়া অধিকারীর। আগামী ২৯ এপ্রিল, বুধবার নির্বাচন। ভোটের আগে অবশ্য প্রচারেই যথেষ্ট বিতর্কে জড়িয়েছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে নিয়ে। এবার একেবারে ভোটের তিন দিন আগেই বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী পাপিয়া। এবারের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র টালিগঞ্জ। একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে, এগিয়ে থাকবেন কে? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ  তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ