চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাক ভোরে উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ বাইক দুর্ঘটনা, নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিনিধি, উল্টোডাঙা: অনিয়ন্ত্রিত গতির কারণে প্রাণ হারালেন ২ জন মানুষ। সোমবার কাক ভোরে ঘটনাটি ঘটে উল্টোডাঙা উড়ালপুলে। আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

পুলিশ জানিয়েছেন, এদিন ইএম বাইপাসের দিক থেকে ভোর সাড়ে ৫টা নাগাদ বাইকে করে আসছিল চারজন ছেলে। জানা গিয়েছে, ওই চার জনের মাথায় কোনও হেলমেট ছিল না। তাঁরা পাশের একটি গাড়ির সঙ্গে গতিতে রেষারেষি শুরু করে দেয়। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনমুখী লেনের ধারে থাকা রেলিংয়ে গিয়ে সজোরে বাইক্টি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইকে থাকা চার জনি রাস্তায় ছিটকে পড়ে যায়।

ঘটনার খবর পেয়েই ছুটে আসে স্থানীয় লেকটাউন থাকার পুলিশ। ওই আহত চার জনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করেই তাঁদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, মা ফ্লাইওভারে দুর্ঘটনা নতুন কিছু নয়। বেশ কয়েকদিন আগেই এই উড়ালপুলে বাইক দুর্ঘটনায় আরেকটি যুবকের মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বলে জানা যায়। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা। অতিরিক্ত গতির জেরেই যুবক বাইক থেকে ছিটকে ২০০ মিটার দূরে পড়ে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েই জানা যায় সে মৃত। তবে দুর্ঘটনার কারণ এখনও খতিয়ে দেখছে পুলিশ। দিনে দিনে বাড়া এই দুর্ঘটনার জন্য আরও সক্রিয় করা হয়েছে ট্রাফিক নিরাপত্তা। আরও অনেক ট্রাফিক গার্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে এই সমস্ত ব্যস্ত রাস্তায়।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ