তিলজলায় প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড,মৃত্যু বাবা ও ছেলের

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলজলায় প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। আশঙ্কাজনক আরও একজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মর্মান্তিকভাবে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মহম্মদ জসিম ও মহম্মদ আমির।তিলজলার তপসিয়া রোডের প্রিন্টিং কারখানায় কাজ করতেন তাঁরা। জুতোতে প্রিন্টিংয়ের কাজ হত ওই কারখানায়। বুধবার রাতে কারখানাতেই ছিলেন বাবা ও দুই ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকা আগুন দেখা যায় কারখানায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। ছোট ছেলেকে কারখানা থেকে উদ্ধার করে বাইরে বের করা সম্ভব হলেও বাকি দু’জন ভিতরে আটকে পড়েন। অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। দমকল কর্মীদের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জখম ছোট ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

অন্যদিকে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনীর আধিকারিকরা।

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক