ব্রিটিশদের চোখে ‘ধুলো’ দিয়ে পালিয়েছিলেন,সেই রাতে কী ঘটেছিল নেতাজির সঙ্গে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ এই অমূল্য বাণী কার তা সকলেরই জানা। আজ হল সেই মহান বিপ্লবীর জন্মদিন। গোটা দেশবাসীর হৃদয়ে আজও চির স্মরণীয় হয়ে আছেন তিনি। একসময়ে ব্রিটিশদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন ভারত মায়ের এই সন্তান। রক্তপিপাসু ইংরেজরা ভারত মায়ের দমবন্ধ করতে উঠেপড়ে লেগেছিল। কীভাবে আটকানো যায় বীর যোদ্ধা সুভাষকে এই প্রশ্নই ইংরেজদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত গৃহবন্দি করে রাখলেন নেতাজিকে। ভারত মায়ের সন্তানদের উপর কতই না অমানবিক অত্যাচার করেছেন নরপিশাচরা। এইভাবে দমানো যায় নি ভারত মায়ের বীর সন্তানদের।

শেষ পর্যন্ত ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার বাসভবন থেকে আফগানিস্তান পাড়ি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সালটা ছিল ১৯৪১, দিনটা ১৬ জানুয়ারি। ৮২ বছর আগে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার বাসভবন থেকে আফগানিস্তান পাড়ি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঘটনা ইতিহাসে নেতাজির মহানিষ্ক্রমণ নামে পরিচিত। জানেন কী সেই রাতে কি ঘটেছিল ?

মাত্র দুজন জানতেন যে নেতাজি ছদ্মবেশে চলে যাবেন। সেই মহিলার সাহায্যে নেতাজি কলকাতা থেকে পালিয়ে আফগানিস্তানে এবং তারপর সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পৌঁছেছিলেন। সেইসময় তাঁকে মাতৃভূমিতে শেষ দেখা গিয়েছিল। সাত দিনের অনশনের পর নেতাজি ১৯৪০ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পান। কিন্তু তাঁকে কলকাতায় এলগিন রোডের বাড়িতে গৃহবন্দি করা হয়। সবসময় চোখে চোখে রাখত ব্রিটিশরা।

প্রায় দেড়মাস ধরে পরিকল্পনা করার পর তাঁর ভাইপো শিশির কুমার বসুর সঙ্গে ১৯৪১ সালের ১৭ জানুয়ারি মধ্যরাতে বেরিয়ে পড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এর পর সকলের সন্দেহ এড়াতে এক মহিলা নিজেই ওই ঘরে একঘণ্টার বেশি সময় ধরে চুপচাপ শুয়ে থাকেন। আর তিনি হলেন সুভাষচন্দ্র বসুর সেজ দাদা সুরেশচন্দ্র বসুর দ্বিতীয়া কন্যা ইলাদেবী।

আরও পড়ুন : অসুস্থ শরীর নিয়েও ৩০টির বেশি সভা করেছিলেন নেতাজি

শেষ পর্যন্ত নেতাজি দেশমাকে বিদায় জানিয়ে কালকা মেলে চড়েন। তিনি মহম্মদ জিয়াউদ্দিন বেশে ছদ্মবেশেই দিল্লি হয়ে পেশোয়ার পৌঁছন। এরপর তিনি আফগানিস্তান হয়ে রাশিয়ায় এরপর জার্মানিতে চলে যান। সকলে মনে করে জাপানের তাইহকু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। তাঁর অন্তর্ধান আজও রহস্যময় হয়ে আছে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার