ভবানীপুরে ভোট ঢিমেতালে, সুব্রত-ববির বিরুদ্ধে নালিশ বিজেপির

রাজ্য়ের তিন আসনে ভোটগ্রহন চলছে বৃহস্পতিবার সকাল থেকেই। সকাল ১১টা পর্যন্ত ভোট গ্রহনের হার সন্তোষজনক বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে মুর্শিদাবাদের দুই বিধানসভা আসনের থেকে কলকাতার ভবানীপুরের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য়ের তিন আসনে ভোটগ্রহন চলছে বৃহস্পতিবার সকাল থেকেই। সকাল ১১টা পর্যন্ত ভোট গ্রহনের হার সন্তোষজনক বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে মুর্শিদাবাদের দুই বিধানসভা আসনের থেকে কলকাতার ভবানীপুরের উপনির্বাচনে ভোটদানের হার কম। এখানে ভোট চলছে ঢিমেতালেই। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশ। অপরদিকে সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ভোট পড়েছে ৪০.২৩ শতাংশ এবং জঙ্গিপুরে ৩৬.১১ শতাংশ।

ভবানীপুরে মন্মথনন্দন স্কুলে ভোট দিলেন শোভনদেব চট্টোপাধ্য়ায়

কমিশন সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহন। তবে গুরুতর অভিযোগ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তাঁর বক্তব্য, এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল নেতারা। এই মর্মে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। তাঁদের অভিযোগ, ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন। তাই তাঁদের ভবানীপুরের বাইরে নজরবন্দি করে রাখা হোক। এছাড়াও বৃহস্পতিবার সকালে টুইটারে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান ফিরহাদ ও সুব্রত। সেটা নিয়েও কমিশনে নালিশ জানালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘কোন সাধারণ কর্মী নয়, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে ভোটের দিন ফেসবুক-টুইটারে ভোটদানের আবেদন জানালেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়রা। ওনাদের এতটা অধঃপতন হয়েছে’। তিনি আরও জানিয়েছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, আমি কেন্দ্রের একজন ভোটার, সেই সঙ্গে জনপ্রতিনিধিও। তাই দলীয় প্রার্থীর হয়ে মানুষের কাছে আহ্বান এবং আবেদন করতেই পারি। তাঁর কটাক্ষ, ওরা হেরে যাবে বলে এই ধরণের ভিত্তিহীন অভিযোগ করছে।

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক